সংগৃহীত ছবি
সারাদেশ

বড়াইগ্রামে পুকুর খননের দায়ে জরিমানা

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে পুকুর খনন ও মহাসড়ক দিয়ে মাটি বহনের দায়ে আবুল কালাম জোয়াদ্দার নামে এক যুবলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন : ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আবুল কালাম জোয়াদ্দার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার বড়াইগ্রাম রাজ্জাক মোড় এলাকায় অবৈধভাবে পুকুর খনন করছিলেন আবুল কালাম জোয়াদ্দার। একই সঙ্গে তিনি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক ব্যবহার করে ট্রাক্টরে সেসব মাটি বহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউএনও সেখানে অভিযান চালান। এ সময় এক্সকেভেটর ও ট্রাক্টর চালকরা পালিয়ে যাওয়ায় আবুল কালাম জোয়াদ্দারের ছেলে তন্ময় জোয়াদ্দারকে আটক করা হয়। পরে বয়স বিবেচনায় তার পিতাকে ৫০ হাজার টাকা জরিমানা করাসহ পুকুর খনন ও মাটি বহন করবে না মর্মে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

আরও পড়ুন : খাগড়াছড়িতে শাশুড়ি হত্যায় জামাতা আটক

এ ব্যাপারে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, কাউকে অবৈধভাবে পুকুর খনন করতে দেয়া হবে না। এছাড়া অনুমতি নিয়ে পুকুর সংস্কার করা হলেও রাস্তাঘাট নষ্ট করে সেসব মাটি বহন করে বাইরে বিক্রি করা যাবে না। কেউ এমন করার খবর পেলে সাথে সাথে সেখানে অভিযান চালানো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা