সংগৃহীত
সারাদেশ

সড়কে প্রাণ গেল যুবলীগ নেতার 

জেলা প্রতিনিধি: পিরোজপুর জেলার নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় পরিতোষ রায় (৫৪) নামে ১ যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মে) বেলা ১১টায় উপজেলার রুহিতলাবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: আগুনে পুড়ল ১০ দোকান

নিহত যুবলীগ নেতা নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি এবং উপজেলার পশ্চিম বানিয়ারী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে পরিতোষ রায় ১টি ভ্যানে করে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। অপর দিকে পিরোজপুরগামী দোলা পরিবহনের ১টি বাস পিরোজপুর-গোপালগঞ্জ সড়কের রুহিতলাবুনিয়া এলাকায় ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পরিতোষ রায় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এর পরে পুলিশ বাসটিকে আটক করে। এই ঘটনার পরে বাসের চালক পালিয়ে যায়।

আরও পড়ুন: মসজিদে আগুনে পুড়ে নিহত ১১

স্থানীয় ইউপি সদস্য কমলেস বলেন, দোলা পরিবহনের ১টি বাস পরিতোষ রায়ের বহনকারী ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় তিনি মাটিতে পরে গেলে বাসটি তার গায়ের ওপর দিয়ে চলে যায়।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, সড়ক দুর্ঘটনায় পরিতোষ রায় নামে ১ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরেই পুলিশ লাশ উদ্ধার এবং বাসটিকে আটক করেছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা