সংগৃহীত ছবি
সারাদেশ

ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আরও পড়ুন : খাগড়াছড়িতে শাশুড়ি হত্যায় জামাতা আটক

শুক্রবার (১৭ মে) বিকেলে কুষ্টিয়ার বড়বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের থানা ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্যে রাখেন সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আখন্দ, সাধারণ সম্পাদক গোলাম তাওহীদ, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি ডাক্তার দেওয়ান আব্দুল খালেকসহ দলটির নেতাকর্মীরা।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল যুবলীগ নেতার

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী বলেন, ইসরায়েলি বাহিনী বছরের পর বছর ফিলিস্তিনের জনগণের আবাসন ভূমি ও সমগ্র বিশ্বের মুসলমানদের দ্বিতীয় প্রধান পূণ্যভূমি মসজিদুল আকসা জবর দখল করে রেখেছে। এছাড়াও এই দীর্ঘ সময় ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বর গণহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাই এদের সঙ্গে কোন সম্পর্ক নয়। আইন করে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করার দাবিসহ ইসরায়েলের দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এ সময় দলটির নেতাকর্মী, সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন সমাবেশস্থলের পুরো এলাকাটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা