সংগৃহিত ছবি
সারাদেশ

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি: নীলফামারীতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ১০ জেলেকে মুক্তি দিল আরকান আর্মি

বৃহস্পতিবার (২ মে) সকালে ও বিকেলে উপজেলার কেল্লা বাড়ি বাজার এলাকা ও উপজেলার ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা জুগিপাড়া গ্রামের মৃত শুরেন চন্দ্র রায়ের স্ত্রী ফুস বালা (৮০) ও উপজেলার নয়ানখাল দোলাপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে উজ্জল মিয়া (২৭)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা ফুস বালা সকালে গাছের ডাল কুড়ানোর পর রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বজ্রপাতে ৩ গরুর মৃত্যু

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল জানান, সকালে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

অপরদিকে মোটরসাইকেল যোগে ছোট ভাইয়ের বিয়ের বাজার করার উদ্দেশ্যে তারাগঞ্জ বাজারে যাচ্ছিলেন উজ্জল মিয়া। পথে মাটি বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় ট্রাক্টরটি তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বলেন, এ ঘটনায় একটি ট্রাক্টর আটক করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেস...

সূত্রাপুরে আগুনে দগ্ধ প্রবাসীর মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘ...

দুই জানাজা শেষে অপ্রতিমের দাফন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

অপ্রতিম হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ৪২ ঘর

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে প্রায় ৪২টি ঘর ও ঘরের ভেতরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা