সংগৃহীত
সারাদেশ

ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত 

ভোলা প্রতিনিধি: তীব্র তাপদাহ থেকে বাঁচতে ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১ টার দিকে ভোলা সরকারি কলেজ প্রঙ্গনে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ এবং সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল নেতৃত্বে ভোলা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে ১০০ গাছ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।

এ সময় জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও কলেজে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। ভোলা জেলায় ১৩ হাজার বৃক্ষ রোপন করা হবে বলে জানান।

আরও পড়ুন : নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায়

ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহে জীবন যাত্রায় বিরুপ প্রভাব পড়েছে। কঠিন হয়ে পড়েছে জীবিকা নির্বাহ করা। কঠিন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ভোলাতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা