সংগৃহীত ছবি
সারাদেশ

আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি: নরসিংদীর বেলাব থানার নারায়ণপুর ইউপির দুলালকান্দি এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

আরও পড়ুন: নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায়

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে এই তথ্যটি জানান এটিইউয়ের পুলিশ সুপার (ট্রেনিং) মোছা. শিরিন আক্তার জাহান।

আসামির পরিচয়, মহিন উদ্দিন (২১)।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে (২৪ এপ্রিল) এই অভিযান পরিচালনা করে নরসিংদীর বেলাব থানার নারায়ণপুর ইউপির দুলালকান্দি এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য মহিন উদ্দিনকে গ্রেফতার করা হয়। ঐ সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ফোন, দুটি সিমকার্ড, তিনটি বিভিন্ন উগ্রবাদী বই ও দুটি ফেসবুক আইডির স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে তুলার গোডাউনে আগুন

শিরিন আক্তার জাহান বলেন, গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এই নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তারা সাধারণ মানুষের মাঝে উগ্রবাদী মতাদর্শ প্রচার এবং আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ করে যাচ্ছিলেন। এছাড়া তারা উগ্রবাদে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন করে তাদেরকে উগ্রবাদের দিকে আসার আহ্বান করছিলেন। গ্রেফতার মহিন উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

সান নিউজ/এমএইচ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

সময়সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকে...

এআই-এর ঝুঁকিতে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার কিংবা পারমাণব...

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা