ছবি: সংগৃহীত
সারাদেশ

শরীয়তপুরে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ ও নড়িয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: তৃতীয় ধাপের ভোটগ্রহণ ২৯ মে

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি তথ্য নিশ্চিত করে জানান, শরীয়তপুরের ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্যে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. শাহজালালের প্রয়োজনীয় কাগজপত্র ও জামানত না থাকায়, বর্তমান ভাইস-চেয়ারম্যান আ. মান্নান বেপারীর ঋণ খেলাপী থাকায় ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মামুন সিকদারের স্টান্ডার্ড চার্টার ব্যাংকের ক্রেডিট কার্ডে ঋণ থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া বাকিদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

শরীয়তপুরে ভেদরগঞ্জ ও নড়িয়া দুই উপজেলায় প্রথম ধাপের নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিন গত ১৫ এপ্রিল নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে এসব প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

যার মধ্যে ভেদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দেন।

আরও পড়ুন: উপজেলা নির্বাচন বর্জন বিএনপির

ভেদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন- বর্তমান চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সখিপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম, সখিপুর থানা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবং উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইউনুছ সরকার ও সাবেক ছাত্রনেতা শাহাজালাল।

ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র জমা দেন- বর্তমান ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নান বেপারী, সমাজ সেবক আজহারুল ইসলাম সিকদার, ভেদরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান রাড়ী, সমাজ সেবক মো. আজহারুল ইসলাম গাজী ও সমাজ সেবক মো. ফয়সাল আহমেদ মোল্লা।

আরও পড়ুন: গুচ্ছের ভর্তির আবেদন ২২ এপ্রিল

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন- (৪ জন) বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান আকলিমা আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চিনু বেগম, নারীনেত্রী আফসানা আহমেদ, সমাজ সেবিকা মিসেস রোকসানা বেগম।

অপরদিকে নড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক ঘটনার প্রভাব বাজারে পড়বে

নড়িয়ায় উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন- বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একেএম ইসমাইল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোক্তারেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি মামুন সিকদার (ভিপি মোস্তফা)।

ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান ভাইস- চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. কবির উজ্জামান ও মোক্তারেরচর ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর ফকির।

আরও পড়ুন: ষড়যন্ত্র মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন- বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবিয়া আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি ও জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ঝালকাঠিতে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিত...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা