ছবি: সংগৃহীত
রাজনীতি

ষড়যন্ত্র মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন

ঝালকাঠি প্রতিনিধি: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা করা প্রয়োজন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রোববার (১৪ এপ্রিল) বিকেলে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যেসব বক্তব্য আসছে, এগুলো সরকারবিরোধী বক্তব্য না। এটা ভারতবিরোধী বক্তব্য। মূলত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হুমকির সম্মুখীন বিভিন্ন ষড়যন্ত্র চলছে।

আরও পড়ুন: সেপটিক ট্যাংকে পড়ে নিহত ২

আজকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে। আল্লাহ তার সহায় বলে তিনি সফল হচ্ছেন। এখনো ষড়যন্ত্র চলছে, এগুলো মেনে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।

সাংবাদিকরা সঠিক সংবাদ তুলে ধরে দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় সরকারকে সহযোগিতা করবে, এটাই প্রত্যাশা করছি।

বাংলাদেশ একটি আমদানি নির্ভরশীল দেশ জানিয়ে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, আমাদের বেশিভাগ জিনিসই অন্যদেশ থেকে আমদানি করতে হয়। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, তা আগের চেয়ে একটু দাম বেশি পড়ছে।

আরও পড়ুন: চট্টগ্রামে বস্তিতে আগুন

এ থেকে আবার মধ্যস্বত্ব ভোগীরা ফায়দা লোটে। আবার আমাদের দেশের পরিবহন একটি ফায়দা নেয়। উত্তরাঞ্চল থেকে ট্রাক ঢাকায় আসতে অনেক স্থানে চাঁদা দিতে হয়।

সুতরাং বিভিন্ন রকমের সিন্ডিকেট কাজ করছে। সব মিলিয়ে একটি অসহনিয় অবস্থার সৃষ্টি করা হচ্ছে। সরকার এগুলো মোকাবেলায় বিভিন্ন ধরণের পদক্ষেপ নিচ্ছে।

সাংবাদিকরা বর্তমান সরকারের আমলে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে জানিয়ে আমু বলেন, শেখ হাসিনা একটি টেলিভিশন থেকে অনেকগুলো টেলিভিশনের অনুমোতি দিয়েছেন। ফলে আজকে সাংবাদিকদের সংগঠন হচ্ছে। তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে। সুতরাং ধন্যবাদ দিলে প্রধানমন্ত্রীকেই দিতে হবে।

আরও পড়ুন: আবারও বাংলাদেশে বিজিপির ৫ সদস্য

ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও প্যানেল মেয়র তরুণ কর্মকার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্য ও প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান এবং জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। এ সময় টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা