সংগৃহীত
সারাদেশ

সেপটিক ট্যাংকে পড়ে নিহত ২

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে হজরত আলী ওরফে খোকন (৩৭) নামে এক সুইপারের মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে বাড়ির মালিক রিয়াদ পাটোয়ারীও (৩৩) মারা যান।

আরও পড়ুন : সিলেটে বিদ্যুৎ বিদ্যুৎকেন্দ্রে আগুন

রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম রাখালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ একই এলাকার নুরুল হক পাটোয়ারী বাড়ির নুরনবী লেদার ছেলে ও স্থানীয় বাবুর হাট বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী।

আরও পড়ুন : বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

স্থানীয়রা জানায়, বিকেলে একজন সুইপার পশ্চিম রাখালিয়া এলাকার পাটোয়ারী ভিলার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে। এসময় সুইপার সেখানে আটকা পড়েন। এতে বাড়ির মালিক রিয়াদ তাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নামেন। পরে ট্যাংকের ভেতরেই দুজন মারা যান। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা সেপটিক ট্যাংক ভেঙে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

সানি নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা