সংগৃহীত
সারাদেশ

ফের বাংলাদেশে বিজিপির ৯ সদস্য

জেলা প্রতিনিধি : রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিএসএফ) আরও অন্তত ৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন : কুকি-চিনের ৪ সদস্য কারাগারে

রোববার (১৪ এপ্রিল) দুপুরে টেকনাফে বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে ২ দফায় টেকনাফের খারংখালী সীমান্ত দিয়ে নয়জন বিজিপি সদস্য অস্ত্র-গুলি ও গ্রেনেডসহ বাংলাদেশে প্রবেশ করেছেন। বিজিবি তাদের অস্ত্র ও গুলি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু

তিনি আরও জানান, বিজিপির ২ সদস্য আহত অবস্থায় বাংলাদেশে এসেছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ১১ মার্চ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৭৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নেন। তারা এখনো নাইক্ষ্যংছড়িতে বিজিবির হেফাজতে আছেন। পরে ১৫ ফেব্রুয়ারি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ জন মিয়ানমার নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা