সংগৃহিত ছবি
সারাদেশ

দুই মেম্বার সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

শনিবার ( ১৩ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খায়রুল পাঠানের গোষ্ঠির মাসুদ পাঠান কৃষি জমিতে সেচের পানি পাম্প পরিচালনা করে ব্যবসা করেন। জমিতে পানি দেওয়ার পর সে টাকা উত্তোলন করেন। কিন্তু সম্প্রতি সাবেক ইউপি সদস্য মারফত আলীর গোষ্ঠির এক ব্যক্তির জমিতে পানি দিলেও সে মাসুদকে টাকা দেয়নি। এনিয়ে শনিবার দুপক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। পরে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জাগো নিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

গ্রেপ্তার হলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তাকর্মীকে লাঞ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা