সংগৃহীত
সারাদেশ

গোসলে গিয়ে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ফের বাংলাদেশে বিজিপির ৯ সদস্য

রোববার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা গ্রামের কুলিক নদীতে এ দুর্ঘটনা ঘটে।

শিশুরা হল- খঞ্জনা এলাকার ইব্রাহিমের মেয়ে ইয়াসমিন আক্তার (১০) ও দিনাজপুর সদরের রেল স্টেশন পাড়া এলাকার ইউসুফ আলীর মেয়ে মুসলিমা খাতুন (৮)।

আরও পড়ুন : কুকি-চিনের ৪ সদস্য কারাগারে

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশের কুলিক নদীতে গোসল করতে যায় ইয়াসমিনের বাবা ইব্রাহিম। এ সময় ইয়াসমিন ও মুসলিমা নদীতে যায়। ইব্রাহিম গোসল শেষে বাড়ি ফিরলেও নদীতে থেকে যায় ওই দুই শিশু। কোনো এক সময় তারা পানিতে তলিয়ে যায়। এদিকে দীর্ঘক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে নদী থেকে তাদের উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর খবর পেয়েছি। মুসলিমা ঈদে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। পরে প্রতিবেশী আরেক শিশু ইয়াসমিনের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা