সংগৃহিত
শিল্প ও সাহিত্য

ঢাবিতে সমগীত‘র বসন্ত উৎসব উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাংস্কৃতিক সংগঠন সমগীত-এর আয়োজনে পহেলা ফাল্গুন উপলক্ষ্যে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে।

আজ ১৪ ফেব্রুয়ারি ঋতুরাজ বসন্তের আগমনকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দিনব্যাপী এ আয়োজন সকালে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। সংগঠনটি প্রতিবছর এ উৎসবটি আয়োজন করে আসছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক বীথি ঘোষ বলেন, এবারের আয়োজন নিয়ে আমাদের ১৭তম অনুষ্ঠান। প্রতিবছর আমাদের সংগঠনের পক্ষ থেকে গানে গানে বসন্ত উৎসবকে বরণ করে নেওয়া হয়। যা বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি আমরা।

এসময় দেখা গেছে, বাসন্তী রঙের শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর, খোঁপায় ফুল অথবা রিং জড়িয়ে বটতলায় জড়ো হয়েছেন তরুণীরা। পাশাপাশি হলুদ পাঞ্জাবি আর গালে, কপালে রঙের দাগ লেগে হাজির হয়েছে তরুণরাও। প্রকৃতির সঙ্গে নতুন সাজে সেজেছেন তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা