ছবি: সংগৃহীত
শিল্প ও সাহিত্য

ধানমন্ডিতে আন্তর্জাতিক কবিতা উৎসব অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি-৩২ এ "বঙ্গবন্ধু ও বাংলাদেশ" আন্তর্জাতিক কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ সময় সারাদেশের কবি ও সাহিত্যিকদের জন্য ঢাকার যেকোনো স্থানে জাতীয় কবি ভবন নির্মাণ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: বনানীতে নবরূপে ‘এসপ্রেসো হাউস’

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি-সাহিত্যিকদের অনেক ভালোবাসতেন, তাদেরকে সম্মান ও মর্যাদা দিতেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে দেশে এনেছিলেন। রাষ্ট্রনায়ক হিসাবে তিনি বিভিন্ন কবিদের শুভেচ্ছাপত্র পাঠাতেন। তাই এই দাবি সময়ের দাবি।

দেশী-বিদেশী কবি ও সাহিত্যিকদের নিয়ে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ধানমন্ডি-৩২নং বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর চত্তর, ঢাকায় এপার বাংলা ওপার বাংলা কবি দল, আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদ এবং বীর বাঙ্গালী আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের যৌথ আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় প্রজন্ম থেকে প্রজন্মের কবিতায় "বঙ্গবন্ধু ও বাংলাদেশ " শীর্ষক আন্তর্জাতিক কবিতা উৎসব-২০২৪।

এপার বাংলা ওপার বাংলা কবি দল এর প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাঙ্গালীর সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এম নাজিমউদ্দীন আল আজাদ।

আরও পড়ুন: ৪৮ বছরে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ড. আবু তারিক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক সালমা বানী, ছড়াকার আসলাম সানী, পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, কবি মাহামুদুল হাসান নিজামী, এডভোকেট আবদুল মালেক (মশিউর মালেক), আমেরিকা থেকে উপস্হিত ছিলেন, ধনজয় সাহা, চিন্ময় রায় চৌধুরী ও ইউসুফ রেজা প্রমুখ।

ভারত থেকে এসেছিলেন- বাউল শিল্পী পরেশ সরকার, চয়িনিকা পাল, মৌসুমী মন্ডল, খান আক্তারুজ্জামান, রবিউল আলম রবি, কবি হাসিনা মমতাজ হাসি, বীর মুক্তিযোদ্ধা নাহিদ রোখসানা, ফেনীর কবি জেরিনা সুলতানা নাসরিন, মতিয়ারা মুক্তা, ইলোরা সোমা, আব্দুল গনি ভূইয়া, কবি ও সংগঠক মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশিষ্ট কবি ও লেখক ড. শহীদুল্লাহ্ আনসারী, বিশিষ্ট সাহিত্যানুরাগী শিহাব রিফাত আলম, ভারতের বিশিষ্ট কবি ডা. অভিজিৎ পাল, বাংলাদেশের সংগঠক মো. আল আমিন শাওন ও মো. ছানাউল্লাহ।

বিকেলের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম মমতাজুল করিম।

আরও পড়ুন: জিআই পণ্য নিয়ে তৎপর হওয়ার নির্দেশ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আসাদুজ্জামান, অধ্যাপক সামিউল বাশির, ড. রতন কুমার বাড়ুই, ডা. শিশির নস্কর, এডভোকেট আদম শফি খান ও উপসচিব আল আমিন।

উপস্থাপনায় ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, ভারতের জনপ্রিয় উপস্থাপিকা সর্বানী চ্যার্টাজি এবং নিপা আক্তার।

এছাড়া বাংলাদেশ, ভারত, নেপাল, আমেরিকা, লন্ডনসহ দেশ-বিদেশের অনেক কবি, সাহিত্যিক, গবেষক উপস্থিত হয়ে কবিতা আবৃত্তি, গান করেন ও বক্তব্য রাখেন।

সভার শুরুতে সকল কবি ও অতিথিদের লালগালিচা সংবর্ধনা, উত্তরীয় ও মেডেল পড়িয়ে দিয়ে বরণ করা হয়। তারপর বাংলাদেশ, ভারত ও আমেরিকার পতাকা উত্তোলন এবং স্ব স্ব দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বঙ্গবন্ধু, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন দেশের গুণী, আলোকিত, মানবিক কবি ও সংগঠকদের স্মারক সম্মাননা প্রদান করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা