শিল্প ও সাহিত্য

বাংলা একাডেমিতে কবি সিরাজীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কর্মস্থল বাংলা একাডেমিতে নিয়ে আসা হয়েছে প্রতিষ্ঠানের মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ।

মঙ্গলবার (২৫ মে) সকাল ৯টা ৫৫ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের হিমঘর থেকে কবির মরদেহ একাডেমি প্রাঙ্গণে নিয়ে আসা হয়। একাডেমির ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির নজরুল মঞ্চে তার শেষ শ্রদ্ধানুষ্ঠান হচ্ছে।

একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক এ এইচ এম লোকমান বলেন, বাংলা একাডেমি প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা জ্ঞাপন শেষে এখানে প্রথম জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানে দাফন করা হবে তাকে।

তিনি জানান, কবি হাবীবুল্লাহ সিরাজী সোমবার (২৪ মে) রাত ১১টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা