শিল্প ও সাহিত্য

পুনর্জন্ম

আতাহার খান

জলে ভাসমান শাপলার পাতার ওপর এক মুঠো রোদ
নেমে এসে শুরু করে নিখুঁত ধ্রুপদী নাচ,
নিমিষে ছড়িয়ে পড়ে তার তাল-লয়,
ধ্যানমুগ্ধ মূর্চ্ছনায় জেগে ওঠে পানির স্বভাব,
তারপর চলে অবিরাম মাছেদের
বিমূর্ত ভাষায় ভাব-বিনিময়,
আর এই সব দেখে বাতাসেরা হেসে খুন!

দূরে, জলাশয় পার হয়ে ঝিল পাড়ে
তখন ঝিমোয়
হাঁটু মুড়ে সবুজ পাতায় ঢাকা শত শত গাছ।
চারদিকে্ নৈঃশব্দ্যের সোনালি জ্যোৎস্না ঢেলে
সন্ধ্যে নেমে্ আসে, তারপর
নিমিষে রোদকে পাজাকোলে তুলে নিয়ে আড়ালে লুকোয়।

সেই থেকে আর কোথাও দিনের দেখা নাই।
শুধু রাত ধীরে ধীরে ঘন হয়,
সময় গড়ায়, অবশেষ কেন জানি
অসহায় বেদনা নিয়ে সে ঢলে পড়ে সময়ের বুকে!

দ্বিতীয় প্রহর শেষে
থেকে থেকে শুনি সে কী চীৎকার,
দেখি, তার দু উরুর
জোড়স্থল থেকে বেরিয়ে আসছে ধীরে ধীরে এক উজ্জ্বল সকাল!

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা