শিল্প ও সাহিত্য

প্রতিবাদের মুখে আগের জায়গায় যাচ্ছে লিটল ম্যাগাজিন চত্বর

হাসনাত শাহীন, বইমেলা থেকে : অবশেষে আগের জায়গায় যাচ্ছে লিটল ম্যাগাজিন চত্বর। বইমেলায় লিটল ম্যাগাজিন সম্পাদক- লেখক-কর্মীদের দাবির প্রেক্ষিতে লিটল ম্যাগাজিন চত্বর আগের জায়গায় স্থানান্তর করতে যাচ্ছে বাংলা একাডেমি।

ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পার্শ্ববর্তী স্থানে গত বছর লিটলম্যাগ চত্বর ছিল, সেখানেই নতুন করে স্টল নির্মাণের কাজ শুরু হয়েছে।

সোমবার (২২ মার্চ) দুপুরের পরে শুরু হয়েছে লিটল ম্যাগাজিনের জন্য স্টল নির্মাণের কাজ। আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি লিটলম্যাগের সম্পাদক ও লেখক-কর্মীদেরকে নিশ্চিত করেছে বাংলা একাডেমি কতৃপক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলা প্রাঙ্গণের দক্ষিণ-পূর্ব কোণ থেকে লিটলম্যাগ চত্বর তার আগের জায়গায় স্থানান্তর হচ্ছে। ইতিমধ্যে বইমেলার মূল প্রাঙ্গণ সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ-পশ্চিম কোনের উন্মুক্ত মঞ্চের পার্শ্ববর্তী স্থানে লিটলম্যাগ চত্বর স্থানান্তরের কাজ শুরু হয়েছে। সেখানে কাজ করছেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক।

এ বিষয়ে লিটল ম্যাগাজিন শালুক-এর সম্পাদক কবি ওবায়েদ আকাশ বলেন, প্রথমত; বাংলা একাডেমি কতৃপক্ষকে আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়েছে বলে ধন্যবাদ। একটু দেরিতে হলেও আমাদের দাবি মেনে নিয়ে লিটল ম্যাগাজিন চত্বর আগের জায়গায় স্থানান্তর করছে।

দ্বিতীয়ত; গতকাল ২১ মার্চ লিটল ম্যাগাজিন সম্পাদক- লেখক-কর্মীদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে লিটল ম্যাগাজিন চত্বর গত বছরের জায়গায় পুনঃস্থাপিত হচ্ছে বলে আমাকে একাধিকবার বাংলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক আমিনুর রহমান সুলতান ফোন করে জানান। এবং ওইদিন রাত থেকেই আগের জায়গায় স্টল নির্মাণের কাজ শুরু হবে বলে আশ্বস্ত করে। কিন্তু তারা তা করেন নি। এজন্য বাংলা একাডেমির কতৃপক্ষের প্রতি নিন্দা জানায়।

করাতকল নির্বাহী সম্পাদক কবি শাফি সমুদ্র বলেন, আমরা আশা করছি, আগামী বইমেলা থেকে লিটলম্যাগাজিন এর প্রতিনিধিদের সাথে সমন্বয় করে লিটলম্যাগ চত্বর এবং লিটলম্যাগের যাবতীয় বিষয় নিয়ে বাংলা একাডেমি কাজ করবে। লিটলম্যাগ হচ্ছে বইমেলার প্রাণকেন্দ্র, বাংলা একাডেমি ভবিষ্যতে লিটলম্যাগের স্বার্থরক্ষায় কাজ করবে। নয়তো যে কোনো মুভমেন্ট করতে লিটলম্যাগের কর্মীরা দ্বিতীয়বার ভাববে না।

এ বিষয়ে আমিনুর রহমান সুলতান বলেন, আমি নিজেই 'অমিত্রাক্ষর' নামের একটা লিটলম্যাগ পত্রিকার সম্পাদক। সুতরাং, আমি শুধু বাংলা একাডেমির লোক নয়, আমি লিটলম্যাগেরও লোক। সেই জায়গা থেকে আমি লিটলম্যাগের এই আন্দোলনের যৌক্তিকতা বুঝেছি। বাংলা একাডেমিও লিটলম্যাগের এই আন্দোলনকে সম্মান জানিয়ে তাদের দাবি মেনে নিয়েছে। এবং লিটলম্যাগ চত্বরকে আগের জায়গায় স্থানান্তর করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করবো আগামী মেলা থেকে লিটল ম্যাগাজিনের স্থায়ী চত্বর করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পার্শ্ববর্তী স্থানকেই স্থায়ী চত্বর করার চিন্তা-ভাবনা আছে।

এদিকে, বাংলা একাডেমি দাবি মেনে নেওয়ায় বাংলা একাডেমিকে ধন্যবাদ জানিয়েছেন লিটল ম্যাগাজিন সম্পাদক ও লেখক-কর্মীরা।

এ বিষয়ে লিটলম্যাগ 'লোক' সম্পাদক অনিকেত শামীম সান নিউজকে বলেন, আমরা যে দাবি নিয়ে আন্দোলন করেছি আমাদের সে আন্দোলন সফল হয়েছে। এ জন্য আমরা বাংলা একাডেমিকে আন্তরিক ধন্যবাদ। আমরা আশা করছি, আগামী বৃহস্পতিবারে (২৫ মার্চ) মধ্যে লিটলম্যাগ চত্বর আগের জায়গায় স্থানান্তর হবে এবং এর আগে (বুধবার ২৪ মার্চ) স্টল নির্মাণের কাজ শেষ হবে।

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা