শিল্প ও সাহিত্য

জন্মশতবার্ষিকীর পঞ্চম দিনে ‘ধ্বংসস্তূপে জীবনের জয়গান’

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মঞ্চে পঞ্চম দিনের অনুষ্ঠানের থিম ছিল ‘ধ্বংসস্তূপে জীবনের জয়গান।’

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে নির্ধারিত বিষয়ের ওপর আলোনায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ বিন আল হোসেইন এদিন বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে উন্নয়নের এমন কোনও ক্ষেত্র ছিল না, যেখানে বঙ্গবন্ধুর ছোঁয়া লাগেনি। বদলে যাওয়া বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যা কিছু হচ্ছে, তার সবকিছুরই ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু।

ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ১৯৭৬ সালে বাংলাদেশ নিয়ে লেখা ‘বাংলাদেশ: দ্য টেস্ট কেইস অব ডেভেলপমেন্ট’ থেকে উদ্ধৃত করেন।

তারা বলেছিলেন, বাংলাদেশের উন্নয়ন পৃথিবীর কঠিনতম সমস্যা। বাংলাদেশে যদি উন্নয়ন হয়, তাহলে পৃথিবীর সব দেশে উন্নয়ন হবে। বাংলাদেশের উন্নয়ন করতে অন্তত দুইশ বছর লাগবে। এই বাংলাদেশ পেয়েছিলেন বঙ্গবন্ধু। তার মাটি আর মানুষ দিয়েই বঙ্গবন্ধুর যাত্রা শুরু হয়েছিল।

তিনি জানান, ১৯৭২ এর ২৬ মার্চ প্রথম স্বাধীনতা দিবসে বেতার ভাষণে বঙ্গবন্ধু বললেন, আজ আমাদের সামনে পর্বততুল্য সমস্যা উপস্থিত। মহাসঙ্কটের ক্রান্তি লগ্নে আমরা উপস্থিত হয়েছি। বিদেশ ফেরত এক কোটি উদ্বাস্তু। স্বদেশের বুকে দুই কোটি গৃহহারা মানুষ।

বিধ্বস্ত কর্মহীন চট্টগ্রাম পোতাশ্রয়, নিশ্চল কারখানা, নির্বাপিত বিদ্যুৎ সরবরাহ, অসংখ্য বেকার, অপরিমিত অরাজকতা, বিশৃঙ্খল বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থা, ভগ্ন সড়ক-সেতু, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। দারিদ্র্য, খাদ্য সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধগতি এবং অকৃষি ভূমি- এই সবকিছুই আমরা পেয়েছি উত্তরাধিকার সূত্রে।

জনগণের গভীর ভালোবাসা, আস্থা, অদম্য সাহস ও অতুলনীয় ঐক্যকে সঙ্গী করে আমার সরকার এই সঙ্কটকে কাটিয়ে উঠার চ্যালেঞ্জ গ্রহণ করবে।

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে জর্ডানের বাদশার পক্ষে দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাদাফি এক ভিডিও বার্তায় বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ সর্বক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে, যার মাধ্যমে দেশের জনগণের সহনশীলতা, ইচ্ছা ও নেতৃত্বের প্রতিফলন হয়েছে।

আমি আত্মবিশ্বাসী, শান্তি বজায় রাখা, আরও উন্নয়ন এবং জনগণের সক্ষমতা কাজে লাগানোর মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি অগ্রগতি অর্জন করবে বাংলাদেশ।

এ দিন চীনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ছিল ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যের ওপর টাইটেল এ্যানিমেশন ভিডিও।

এরপর ‘ক্যানভাসে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর: শূন্য থেকে মহাশুন্যে’, ‘বঙ্গবন্ধুর নবজীবনের ডাক: ধূসর বাংলা থেকে সবুজ বাংলা’, ‘বিশ্বনেতা ও বিশ্ব নাগরিকের সঙ্গে মেলবন্ধন’ এবং ’নারী জাগরণ ও নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু’ শীর্ষক কোরিওগ্রাফি দেখানো হয়।

শিশু বিকাশে বঙ্গবন্ধু : আলো আমার আলো’ নামে ১০০ জন শিশু শিল্পীর একটি পরিবেশনাও ছিল অনুষ্ঠানে। সাংস্কৃতিক আয়োজনের একটি অংশে ’২৮৮ দিন‘ শিরোনামের নাটকে ফিরিয়ে আনা হয় মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধুর সর্বশেষ কারাজীবনের স্মৃতি।

আমিনুর রহমান মুকুলে নির্দেশনায় আসাদুল ইসলাম রচিত নাটকে ফাঁসির রশি সামনে রেখেও দৃঢ়চেতা বঙ্গবন্ধুকে তুলে ধরা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ‘মুজিব চিরন্তন‘ প্রতিপাদ্যে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার ষষ্ঠ দিন সোমবারের ২২ মার্চরে অনুষ্ঠানের থিম ‘বাংলার মাটি আমার মাটি।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা