আন্তর্জাতিক

সিঙ্গাপুরে বেড়েই চলেছে করোনা সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দিকে ভালোই সাফল্য পেয়েছিল সিঙ্গাপুর। কিন্তু সেই সাফল্য বেশি দিন ধরে রাখতে পারলো না এশিয়ার এই দেশটি। জানুয়ারি মাসে দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এপ্রিলে এসে নতুন রোগী শনাক্তে গত চার মাসের রেকর্ড ভেঙেছে সিঙ্গাপুর।

সোমবার (২০ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২৬ জন নতুন শনাক্ত হয়েছে। জানুয়ারিতে সংক্রমণ শুরুর পর একদিনে এটাই সর্বোচ্চ বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনায় আক্রান্ত রোগীর মধ্যে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা ১৬ জন। বাকি আক্রান্তরা দেশটিতে কাজ করা বিদেশি শ্রমিক, যারা বিভিন্ন ডরমেটরিতে থাকেন। এ পর্যন্ত দেশটিতে মারা গিয়েছে ১১ জন।

বিশ্বের অনান্য দেশের তুলনায় সিঙ্গাপুরে সংক্রমণের দিক থেকে মৃত্যুহার একেবারেই তলানিতে। দেশটিতে মোট আক্রান্ত ৮ হাজার ১৪ জন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই বিদেশি শ্রমিক। এদের মধ্যে বাংলাদেশি রয়েছেন কয়েকশ'।

উল্লেখ্য, দেশটির করোনা সংক্রান্ত সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯ এপ্রিল ৫৯৬, ১৮ এপ্রিল ৯৪২, ১৭ এপ্রিল ৬২৩, ১৬ এপ্রিল ৭২৮ এবং ১৫ এপ্রিল নতুন আক্রান্ত ছিল ৪৪২ জন। ২০ এপ্রিল একদিনে আক্রান্ত প্রথম হাজার ছাড়ালো।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে পাকিস্তান

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরু...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

ইউক্রেনে মার্কিন সম্পত্তিতে রুশ হামলা

ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানির কারখানা, গুদাম ও ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা