আন্তর্জাতিক

সব রেকর্ড ভেঙে ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে একদিনে মৃত্যুর সব রেকর্ড ভেঙে গেছে। গত ২৪ ঘণ্টায় (একদিনে) সর্বোচ্চ ৪ হাজার ২১১ জনের মৃত্যু হয়েছে। যা কিনা দেশটিতে করোনার বিস্তার ঘটার পর সর্বোচ্চ মৃত্যু। নতুন শনাক্ত হয়েছেন ৮২ হাজার ৮৬৯ জন। এর আগে ৩১ মার্চ একদিনে ৩ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছিল।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারে বুধবার (৭ এপ্রিল) সকালে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারে তথ্য অনুযায়ী, ব্রাজিলে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে। আর বিশালসংখ্যক রোগী সামলাতে গিয়ে হাসপাতাল ব্যবস্থাপনাও ভেঙে পড়ার দশা দেশটিতে।

এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় ৩ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই এ দেশটির অবস্থান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৬ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ১৬ হাজার ৭৭৪ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৮৫ হাজার ৯১৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৭২ লাখ ৬০ হাজার ৯০ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা