সারাদেশ

শ্রীলঙ্কান নাগরিকসহ ২২ জন করোনাক্রান্ত চট্টগ্রামে

চট্টগ্রাম প্রতিনিধি:

প্রাণঘাতী করোনাভাইরাসে চট্টগ্রামে নমুনা পরীক্ষায় এক শ্রীলঙ্কান নাগরিক আক্রান্ত হয়েছেন। এছাড়া সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা, কনস্টেবল ও তিনজন কোস্টগার্ড সদস্যসহ নতুন করে আরও ২২ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সঙ্গে পুরনো এক রোগীর নমুনা দ্বিতীয়বার পরীক্ষাতে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার (০৬ মে) চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১২২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়। আক্রান্ত শ্রীলঙ্কান নাগরিক চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত। তিনি নগরীর দক্ষিণ খুলশী এলাকায় বসবাস করেন।

বুধবার পর্যন্ত চট্টগ্রামে ১২৯ জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে পাঁচ জন অন্য জেলার। মারা যান ৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সিভাসু’র ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ১৪ জন, নোয়াখালী জেলার দুইজন, ফেনী জেলার একজন, রাঙামাটি জেলার চারজন এবং লক্ষ্মীপুর জেলার একজন শনাক্ত হয়।’

তিনি বলেন, ‘আক্রান্তদের মধ্যে কোস্টগার্ডের তিন সদস্যও আছেন। ১১ দিন আগে কোস্টগার্ডের এক সদস্য করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তাকে রক্ত দেওয়ার জন্য এই তিনজনকে নির্ধারণ করা হয়েছিল। রক্ত দেওয়ার আগে তিন জনের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। পরীক্ষায় তিন জনেরই করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।’

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আবু বক্কর সিদ্দিক বলেন, পুলিশের দুইজন আক্রান্ত হন। একজন সিএমপির একটি ইউনিটের সহকারী পুলিশ কমিশনার, অপরজন ট্রাফিক বিভাগের উত্তর জোনে কর্মরত কনস্টেবল। তিনি দামপাড়া পুলিশ লাইনে ট্রাফিক ব্যারাকে থাকেন। দু’জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘দক্ষিণ খুলশীর একটি বাড়িতে শ্রীলঙ্কান একজন নাগরিক আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বাড়িটি লকডাউন করা হয়েছে। তিনি আগে থেকেই হোম কোয়ারেন্টাইনে আছেন।’

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা