আন্তর্জাতিক
করোনাভাইরাস

মৃত্যু সংখ্যা ৭৩ হাজার, যুক্তরাষ্ট্রে ১০ হাজার ছাড়িয়েছ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রতিদিনই হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে করোনাভাইরাস। বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৮৩১ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪ হাজার ৪০৬ জন।

নতুন করে আক্রান্ত হয়েছে ৫৬ হাজার ৪৪৫ জন। যা আগের দিনের তুলনায় ২ হাজার কম। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ লাখ ২৯ হাজার ৩০৭ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় ২ লাখ ৭৭ হাজার ৩২৯ জন।

বর্তমানে চিকিৎসা নিচ্ছে ৯ লাখ ৭৮ হাজার ১৪৭ জন। এদের মধ্য মারাত্বক ঝুঁকিতে আছে ৪৬ হাজার ৫৩৮ জন রোগী। চিকিৎসকরা বলছেন, তাদের সুস্থ হওয়ার সম্ভাবনা খুবি কম।

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। নতুন করে মারা গেছে ৮৭৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯০ জনে। ইতালি ও স্পেনের পর যুক্তরাষ্ট্র তৃতীয় দেশে যেখানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৪১৪ জন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬৩৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫২৩ ‌ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে এক লাখ ৩২ হাজার ৫০৭ জন।

আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩২ জন।নতুন করে মারা গেছে ৫৩৮ জন। এ নিয়ে মোট মারা গেলো ১৩ হাজার ১৬৯ জন।

ইউরোপের দেশগুলোর মধ্যে সবচে বেশি মারা যাচ্ছে ফ্রান্সে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮৩৩ জন। এ পর্যন্ত মোট মারা গেছে ৮ হাজার ৯১১ জন। যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বেশি হচ্ছে ফ্রান্সে।

যুক্তরাজ্যে করোনায় আক্রান্তে হয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪২৯ জন। মোট মারা গেলো ৫ হাজার ৩৭৩ জন। আক্রান্ত হয়েছে অর্ধলাকেরএ বেশি।

জার্মানিতে কমে এসেছে মৃতের সংখ্যা। দেশটিতে নতুন করে মারা গেছে ৭৮ জন। যা আগের দিনের প্রয় অর্ধেক। এপর্যন্ত মারা গেছে এক হাজার ৫৮৪ জন।

ইরানে গত ২৪ ঘন্টায় মারা গেছে ১৩৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৭৩৯ জনে। আক্রান্ত হয়েছে অন্তত সাড়ে ৬০ হাজার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

ইউরোপের প্রভাবশালী অর্থনৈতিক শক্তি জার্মানিতে রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক পরি...

বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে...

শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ম্যাগাজিনভর্তি ৫...

মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন তথা কপ-৩১ এ অং...

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও, আলোচনা-সমালোচনা শুরু

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা