বিনোদন

বিটিভিতে সরাসরি ‘আনন্দ হিল্লোল’

বিনোদন প্রতিবেদক : করোনায় বিপর্যস্ত সারা বিশ্ব। বাংলাদেশও তার বাইরে নয়। করোনার সংক্রমণ রোধে ঘরে থাকার মন্ত্রে দেশে চলছে লকডাউন। আসন্ন ঈদেও সেই লকডাউন বলবৎ থাকছে। আর, ঘরের বসে কাটানো এমন ঈদে জনজীবনে একটু বিনোদন দিতে বর্ণাঢ্য সব অনুষ্ঠান আয়োজন করছে-বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

নাটক, সিনেমা, সঙ্গীতানুষ্ঠান, পাপেট শো, প্রামাণ্য অনুষ্ঠান, আড্ডা-আলোচনার পাশাপাশি এবার টেলিভিশনটিতে থাকছে বেশ কয়েকটি ম্যাগাজিন অনুষ্ঠান। এর মধ্যে ‘আনন্দ-হিল্লোল’ নামের একটি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে-বিটিভি। ঈদের দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানস্থল থেকে সরাসরি সম্প্রচারিত হবে আনন্দ হিল্লোল।

এ বিষয়ে বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য অনুষ্ঠানের তুলনায় ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ বেশ কষ্টসাধ্য। এজন্য সবসময় রেকর্ডিং করে ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করা হতো। কিন্তু, এবার একটি ভিন্নধর্মী পদক্ষেপ নিয়েছে বিটিভি। ভিন্ন আঙ্গিকের এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘আনন্দ হিল্লোল’। অনুষ্ঠানটির পরিচালক ও প্রযোজক নূর আনোয়ার রন্জুএবং এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন- দেবশীষ বিশ্বাস ।

অনুষ্ঠান প্রসঙ্গে নূর আনোয়ার রন্জু সান নিউজকে বলেন, মানুষের কর্মব্যস্ততা এবং অস্থিরতার রোবটিক জীবনকে কিছুটা ঘরমুখো করেছে কোভিড-১৯। মহামারীর এই সময়ে প্রায় সবাইকে বাসাতেই ঈদ উদযাপন করতে হবে। অনেকে টিভি অনুষ্ঠান দেখারও পর্যাপ্ত সময় পাবেন, তাই দর্শককে ভিন্নধর্মী স্বাদ দিতেই সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমরা এই ম্যাগাজিন অনুষ্ঠানের পরিকল্পনা করেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতার কারণে আমরা এই ম্যাগাজিন অনুষ্ঠানটি লাইভ করার উদ্যোগ নিয়েছি। অনুষ্ঠানটি ঈদের দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলবে। এতে সংগীত পরিবেশন করবেন- অবন্তী দেব সিঁথি, কাজী নওরীন, মেহরাব, সুরাইয়া শাকিলা শুক্লা, সুভাশিষ ভৌমিক প্রমুখ।

এছাড়াও এ আয়োজনে লিখন রায়ের নির্দেশনায় নৃত্য পরিবেশন করবেন- জান্নাতুল সুমাইয়া হিমি, টিভি তারকা আরোশ এবং তাদের দল। কৌতুক পরিবেশন করবেন- মীরাক্কেল খ্যাত শাওন মুজমদার। আড্ডায় অংশ নেবেন- নুসরাত ফারিয়া, মীর সাব্বির, শম্পা রেজা, শাইখ সিরাজ এবং আরো অনেকে। অনুষ্ঠানের অনন্যতম আকর্ষন অভিনয় ছেড়ে আমেরিকা প্রবাসী একসময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস ও প্রিয়া ডায়েস দম্পতি। ম্যাগাজিন অনুষ্ঠানটিতে নান্দনিক আরো বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

সান নিউজ/এইচএস/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা