সারাদেশ

পুলিশের কাছে অভিযোগ দেয়ায় হামলা, আহত ৫

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামালায় আহতরা হলেন- আ. বারেক হাওলাদার (৮০), স্ত্রী নাছিনা বেগম (৭০), ছেলে নান্নু হাওলাদার (৩০), ছেলের বউ রুবি বেগম (২৫) ও ছেলে শহিদুল ইসলাম (৪৫)।

এদের মধ্যে গুরুতর অবস্থায় আ. বারেককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা সবাই পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, আব্দুল বারেকের সঙ্গে তার ভাইরপো রহিম হাওলাদারের সাথে বেশ কিছু দিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তিতে তিনি থানায় অভিযোগ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে রহিমের নেতৃত্বে সাত-আটজন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল বারেকের ওপর হামলা চালায়। এ সময় তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। ওই জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছে। এ ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক-তদন্ত) শামীম আহমেদ জানান, দুপক্ষেরই থানায় জমিসংক্রান্ত দুটি মামলা চলমান। এর মধ্যে রহিম হাওলাদার আবার এ হামলার ঘটনা ঘটিয়েছে। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে। জমি নিয়ে এ হামলার ব্যাপারে এখনো কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবা ও বোনের পর চলে গেল ছোট্ট মুন্না

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাসের লাইনের...

রেললাইনে হেঁটে গেম খেলছিল দুই কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই কি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা