খেলা

নিজেদের মাটিতে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিক যুক্তরাষ্ট্রের 

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে খেলতে নেমেই নিজেদের মেলে ধরলেন যুক্তরাষ্ট্রের ফুটবলাররা। প্রথমার্ধেই তিন গোল দিয়ে এগিয়ে গেলেন তারা। বিরতির পর ব্যবধান কমালেও স্বাগতিকদের দাপট থামাতে পারেনি প্যারাগুয়ে।

বিশ্বকাপের 'ডি' গ্রুপের ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে আসর শুরু করেছে যুক্তরাষ্ট্র। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি গোল দেওয়ার নজির।

৭ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ফোলারিন বালোগান ৩১ মিনিটে ব্যবধান বাড়ান, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরেক গোল দিয়ে তিনি ব্যবধান করেন তিনগুণ। বিরতির পর ৭৩ মিনিটে প্যারাগুয়ের মাউরিসিও ম্যাগালিয়াস একটি গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে গোল করে ফের ব্যবধান বাড়িয়ে ম্যাচ শেষ করেন জিওভান্নি রেইনা।

ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠের দর্শকদের জোরালো সমর্থনে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। ম্যাচের ৭ মিনিটেই প্যারাগুয়ের ডি. বোবাডিল্যার আত্মঘাতী গোলে লিড নেয় স্বাগতিকেরা। ৩১ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন ফোলারিন বালোগান। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে বালোগান নিজের দ্বিতীয় গোলটি করলে ৩-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে স্বাগতিকেরা। ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর প্যারাগুয়ে ম্যাচে ফেরার কিছুটা চেষ্টা চালায়। ফলশ্রুতিতে ৭৩ মিনিটে মাউরিসিওর গোলে ব্যবধান কমিয়ে ৩-১ করে দক্ষিণ আমেরিকার দলটি।

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ৯৮ মিনিটে গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাতান রেইনা। ডান পায়ের দুর্দান্ত এক ট্রাভেলা শটে বল জালে জড়ান তিনি। রেইনার এই গোলের পরপরই রেফারি শেষ বাঁশি বাজান এবং ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের।

লস এঞ্জেলস স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন খ্যাতিমান হলিউড তারকারা, ছিলেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তিরা ও সাধারণ ফুটবল ভক্তরা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুর মহানগরীতে থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অ...

খুশির এক টুকরো আলো

চন্দ্রিমা উদ্যানের বিকেল ​দিনটা ছিল আর দশটা দিনের মতোই সাধারণ। এক বিকেলে একা...

নিজেদের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের আশায় কানাডা

আয়োজক হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে কানাডা। টরন্টোতে তাদের প্রথম প্রত...

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে ৪ থেকে ৫ বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি...

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

নোয়াখালীর সোনাইমুড়ীতে মো.ফয়েজ উদ্দিন, (৪৪) নামে এক ব্যবসায়ীকে মাদকসেবী আখ্যা...

আসামে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫ সেনাসদস্য

ভারতের আসাম রাজ্যে বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনার শিকার হয়ে...

পদবঞ্চিত নেতাদের বিক্ষোভে উত্তপ্ত বিএনপি কার্যালয়

জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ...

চট্টগ্রামে যুবদল নেতা খুন, উত্তাল রাউজান

চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন যুবদলের এক নেতা। শনিবার...

নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পূর্ববিরোধের জেরে এক নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা