বিনোদন

নাশতার সঙ্গে ভাসছেন বর্ষা

বিনোদন ডেস্ক: নিজের ফেসবুক পেজে ভাসমান অবস্থায় নাস্তা করার তিনটি ছবি পোস্ট করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বর্ষা।

রোববার (১৬ মে) দুপুরে লোকেশনে তিনি জানান দেন জায়গাটা মালদ্বীপে। কখন তিনি সেখানে গেছেন কিংবা ছবিগুলো কবের সেটা উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে এবারের ঈদ সেখানেই উদযাপন করছেন এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে দেখা যায় ভাসমান অবস্থায় ফলমূল খাচ্ছেন তিনি। এসময় তার স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিল ক্যামেরার সামনে হাজির হন। স্বামীকেও বর্ষা খাইয়ে দেন। অনন্ত জলিলও বেশ মজা করেন।

মালদ্বীপের রিসোর্টের ভবনের ছাদে সুইমিংপুল। সেখানেই পানির মাঝে ভাসমান অবস্থায় বর্ষা নাশতা সারছেন। ছবিগুলো পোস্ট করার পর ইতিবাচক-নেতিবাচক মন্তব্যে মেতে ওঠেন নেটিজেনরা।

এভাবে টাকা অপচয়ের জন্য অনেকেই তীরবিদ্ধ করার চেষ্টা করলেও আরেক পক্ষ এসে পক্ষে দাঁড়িয়ে বলছেন- তারা যেমন খরচ করেন তেমন দানও করেন।

গত কয়েকদিন ধরেই মালদ্বীপে বেড়ানোর পারিবারিক ছবি দিচ্ছেন বর্ষা। ১৩ মে নিজের দুই সন্তানসহ মালদ্বীপের সৈকতের রিসোর্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, 'ট্রাভেল ইজ মাই থেরাপি'।

২০১০ সালে 'খোঁজ দ্য সার্চ' সিনেমায় প্রথম জুটি বেঁধে অভিনয় করেন অনন্ত জলিল ও বর্ষা। এরপর বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন। এরপর জলিলের সবগুলো সিনেমাতেই নায়িকা হন বর্ষা। মুক্তির অপেক্ষায় রয়েছে দুজনের নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা