বিনোদন

ঈদের শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা

বিনোদন ডেস্ক: ভারতে প্রাণঘাতী করোনার ভয়াবহতার জন্য অনেকটা সাদামাটাভাবে ঈদ উদযাপন হচ্ছে দেশটিতে। তাই ঘরে বসেই চলছে শুভেচ্ছা বিনিময়। বলিউড তারকারা তাদের সামাজিক মাধ্যমের প্রোফাইলে লিখলেন ঈদের শুভেচ্ছা বার্তা।

বলিউডের বিগবি অমিতাভ বচ্চন টুইটারে একটি ছবি শেয়ার করে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। অভিষেক বচ্চনও টুইটারে ছবি শেয়ার করে লিখেছেন, ‘ঈদ মুবারক’।

‘সাওয়রিয়া’ সিনেমার একটি ক্লিপ পোস্ট করেন সোনম কাপুর লিখেছেন, ‘আমার ভাই ও বোনেদের ঈদ মুবারক।’ শাহিদ কাপুর টুইটারে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘চাঁদ মুবারক। ঈদ মুবারক।’

নিজের মতো করে ঈদ উদযাপন করছেন ভূমি পেডনেকর। বাড়িতে শের কুর্মা বানিয়েছেন তিনি। জানিয়েছেন ছোটোবেলা এই দিনে তিনি খুব আনন্দ করতেন।

টুইটারে লিখেছেন, ‘ঈদ মুবারক। আজকের প্ল্যান হল শের কুর্মা খাব। আর প্রচুর পজিটিভ এনার্জি সঞ্চয় করব। আমি আমার ঈদ মিস করছি। ছোটোবেলায় খুব আনন্দে দিনটা কাটত।’

ঈদে সবাইকে সুস্থ থাকার কথা বলেছেন প্রীতি জিনতা। টুইটারে তিনি লিখেছেন, ‘সবাইকে ঈদ মুবারক। বাকি বছরটায় সর্বশক্তিমান আমাদের শক্তি, সুস্বাস্থ্য ও আনন্দ দিক।’

সিদ্ধার্থ মালহোত্রা অনুরাগীদের সুস্থ ও সুরক্ষিত ঈদ পালন করার কথা বলেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘এই ঈদে বিশ্বের মানুষের সুস্বাস্থ্য ও সুরক্ষা কামনা করি।’

ইনস্টাগ্রামে ভাই ইব্রাহিমের সঙ্গে একটি ছবি পোস্ট করে সবাইকে সুরক্ষিত থাকার প্রার্থনা জানিয়েছেন সারা আলী খান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

গজারিয়ায় ডাস্টবিনের পাশ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন এলাকা থেকে জীবিত অবস্থায়...

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে আমেরিকা প্রবাসীর উপর হামলা 

মাদারীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক আমেরিকা প্রবাসীর ওপর হামলার অভিযোগ উ...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

গুইমারা উপজেলায় প্রথম ধাপে খাল খনন সম্পন্ন

দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় খাগড়াছড়...

সুন্দরগঞ্জে ৫ শতাধিক বসতভিটা নদীগর্ভে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। গত এক স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা