বিনোদন

ঘরে বসে যেভাবে দেখা যাবে সালমানের ‘রাধে’

বিনোদন ডেস্ক: সালমান খানের ‘রাধে’দীর্ঘ অপেক্ষা পর অবশেষে মুক্তি পেলো। ভারতে করোনার ভয়াবহ অবস্থায় যারা সিনেমা হলে যেতে চান না, তাদের জন্যেও রয়েছে ব্যবস্থা। বড় পর্দা ছাড়াও ‘রাধে’ দেখা যাবে ঘরে বসে।

ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফম জি ফাইভেও মুক্তি পেয়েছে ‘রাধে’। তবে এর জন্য প্রিমিয়াম সদস্য হতে হবে। এ ছাড়াও জিপ্লেক্সের পে পার ভিউ সার্ভিস ব্যবহার করেও দেখা যাবে এই সিনেমা।

সালমানের ছবি মানেই হলে উপচে পড়া ভিড়। কিন্তু করোনার কারণে এবার প্রেক্ষাগৃহে যাওয়ার উৎসাহ পাচ্ছেন না ভক্তরা। তাই ওটিটিতে সিনেমাটি মুক্তির পর সেখানেই ঝাপিয়ে পড়েছেন তারা।

‘রাধে’ দেখার জন্য প্রায় ১.২৫ মিলিয়ন মানুষ একসঙ্গে লগ ইন করার চেষ্টা করেছিলেন। জি ফাইভের তরফ থেকে জানানো হয়, ‘আপনাদের এই পরিমাণ ভালোবাসার জন্য ধন্যবাদ। আমরা সমস্যার সমাধানের চেষ্টা করছি। ফিরে আসব খুব তাড়াতাড়ি।’

উল্লেখ্য, গত কয়েক বছর থেকে ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দিচ্ছেন সালমান খানের। যদিও গত বছর করোনার কারণে সেই ধারাবাহিকতা ঠিক ছিল না। তবে এবার আর এদিক-সেদিক হলো না। ‘রাধে’তে সালমানের বিপরীতে রয়েছে দিশা পাটানি। এছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুদা, জ্যাকি শ্রফ প্রমুখ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা