বিনোদন

'প্রথম দর্শনে প্রেমে পড়ায় বিশ্বাসী নই'

বিনোদন ডেস্ক: ঐশ্বর্য রাই বচ্চন। তবে নামের সঙ্গে ‘বচ্চন’ পদবী জুড়ে যাওয়ার আগেও প্রেম এসেছিল তার জীবনে। কখনও সলমন খান, আবার কখনও বিবেক ওবেরয়ের সঙ্গে তার প্রেমের কিসসা উঠে এসেছে শিরোনামে। কিন্তু প্রেম-ভালবাসা-সম্পর্ক নিয়ে কী ভাবেন তিনি? সেই প্রশ্নের উত্তরই পাওয়া গেল ঐশ্বর্যের পুরনো এক সাক্ষাৎকারে।

ঐশ্বর্য জানিয়েছিলেন প্রথম সাক্ষাতেই প্রেমে পড়ায় বিশ্বাসী নন তিনি। অভিনেত্রী বলেছিলেন, “সম্পর্কে আসাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্পর্কে আসার আগে একটা মানুষকে কিছুটা ভাল ভাবে চিনে নিতে হবে। আমি এমন মানুষ নই যে প্রথম সাক্ষাতেই একজনের প্রেমে পড়ে যাব। এটা আমার দ্বারা হবে না।” অভিষেকের সঙ্গেও প্রথমে কাজ করতে করতে সখ্য গড়ে ওঠে তার। এর পরেই পর্দার প্রেমের জল গড়ায় বাস্তবে।

নিজের সম্পর্কগুলিকে যে তিনি আগাগোড়াই গুরুত্ব দিয়েছেন, সে কথা কারও অজানা নয়। মা হিসেবে মেয়ে আরাধ্যাকে সব সময় আগলে রেখেছেন তিনি। যতটা পেরেছেন আলোচনার কেন্দ্রবিন্দু থেকে দূরে রেখেছেন তাকে। বিয়ের পর বচ্চন পরিবারে গিয়েও নাকি খুব সহজেই মানিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। কর্ণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইদ কর্ণ’-তে এসে ঐশ্বর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন স্বয়ং জয়া বচ্চন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আলাপ, কলেজ শিক্ষককে অব্যাহতি

কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান...

ঝগড়ার পর সম্পর্ক ঠিক করতে যা করবেন

সম্পর্কে ঝগড়া হওয়া অস্বাভাবিক নয়। তবে রাগের মাথায় বলা কিছু কথা অনেক সময় সঙ্গী...

স্ত্রীর পছন্দ না হওয়ায় হলিউডের প্রস্তাব ফিরিয়েছেন টোটা

কলকাতার জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী বর্তমানে বাংলা ও হিন্দি সিনেমার পাশাপা...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

৫৫ বছর পর বদলাচ্ছে বাংলাদেশের অর্থবছর

প্রায় ৫৫ বছর পর বাংলাদেশের অর্থবছরের সময়সূচিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ২০...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা