স্বাস্থ্য
করোনাভাইরাস

নতুন ১১ জনসহ আক্রান্ত ৫৪৭ চি‌কিৎসক 

বিশেষ সংবাদদাতা:

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ চিকিৎসক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে করোনায় আক্রান্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ৫৪৭ জনে।

৪ মে সোমবার ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

মোট আক্রান্তদের ম‌ধ্যে বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে ৭ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৯ জন, ময়মনসিংহে ৬১ এবং রাজশাহী বিভাগে ৩ জন করোনায় আক্রান্ত হন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সারাদেশে আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৪১১ জন রাজধানীতে। তারা বিভিন্ন সরকা‌রি ও বেসরকা‌রি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে এ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৪৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ২১০ জন, আর মারা গেছেন ১৮২ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা