স্বাস্থ্য

দেশজুড়ে এরিস্টো ফার্মার বিশেষ টেলিমেডিসিন সেবা

সাইদুর রহমান রুমী:

দেশে করোনাভাইরাসের এ আপদকালীন লকডাউনের সময়ে গৃহবন্দী সাধারণ মানুষদের জরুরী স্বাস্থ্য পরামর্শ দিতে স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি এরিস্টো ফার্মা দিচ্ছে বিশেষ টেলিমেডিসিন সেবা।

ঢাকাসহ সারা দেশের বড় বড় শহরের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ প্রায় কয়েকশ ডাক্তার এ সেবা তালিকায় যুক্ত রয়েছেন। সমস্যাগ্রস্ত মানুষ এসব ডাক্তারদের ফোনে সম্পূর্ণ বিনামূল্যে তাদের পরামর্শ নিতে পারবেন।

মেডিসিন,ডায়াবেটিকস, শিশু, গাইনী, সার্জারি, অর্থোপেডিক, নাক কান গলাসহ বিভিন্ন স্বনামধন্য ডাক্তারগণ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লাসহ প্রায় সব জেলায় এ সেবা কার্যক্রম রয়েছে।

এরিস্টো ফার্মা পেশেন্টস সাপোর্ট নামে এরিস্টো ফার্মার পেইজ হতে ডাক্তারদের পুরো তালিকা ( https://www.facebook.com/ Aristopharma Patients' Support) পাওয়া যাবে।

এ প্রসঙ্গে এরিস্টো ফার্মার জেনারেল ম্যানেজার মার্কেটিং এস এম নূর হোসেন সান নিউজকে বলেন, বাংলাদেশের এই আপদকালীন সময়ে “করোনাভাইরাস” মোকাবিলায় এরিষ্টোফার্মা লিমিটেড সকলের সহায়তার লক্ষ্যে এই ফেসবুক পেজটি পরিচালনা করছে। এর একমাত্র উদ্দেশ্য, এই সময়ে ঘরে বসেই টেলিফোনের মাধ্যমে বিনামূল্যে সবধরনের চিকিৎসা পরামর্শ সেবা নিশ্চিত করা ।

এই পেইজ টিতে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের নাম,পদবি ও ফোন নাম্বার পোষ্ট আকারে (তাদের সম্মতিক্রমে) প্রদান করা হয়েছে। যে কেউ উনাদের ফোন করে বিনামূল্যে সবধরনের চিকিৎসা বিষয়ক পরামর্শ গ্রহণ করতে পারবেন।

তিনি জনসাধারণকে এরিস্টো ফার্মার এ সেবা বিনা দ্বিধায় গ্রহণ করার আহবান জানান। তিনি যে সকল ডাক্তার স্বেচ্ছাসেবা ভিত্তিতে এ সেবার সাথে যুক্ত হতে চান, তাদের নাম,পদবি, বিশেষত্ব, ঠিকানা ও এক কপি ছবি এরিস্টো ফার্মার ফেসবুক পেজের ইনবক্স এ প্রদান করার অনুরোধ জানান।

এস এম নূর হোসেন জানান. আমরা এই পেইজ এ আগ্রহী এ সকল ডাক্তারদের তথ্য অন্তর্ভুক্তির মাধ্যমে জনসাধারণের নিকট সহজলভ্যতা নিশ্চিত করব।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা