স্বাস্থ্য

সেনাবাহিনীর উদ্যোগে চট্টগ্রামে হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে বিদেশ ফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য দুটি সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) দফতরে ২০ এপ্রিল সোমবার দুপুরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাব উপস্থাপন করেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান ও মেজর মোহাম্মদ সালাউদ্দিন।

নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও আমিন জুট মিল সংলগ্ন টেক্সটাইল কলেজ ভবনকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুতের জন্য প্রস্তাব করেন তারা।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ২২ এপ্রিল থেকে বিদেশ ফেরতদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখতে দুটি কোয়ারেন্টাইন সেন্টার চালুর উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

তিনি বলেন, তারা বিদ্যুৎ বিভাগ, পরিচ্ছন্ন বিভাগ এবং চসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আবেদন উপস্থাপন করেছেন।

তিনি আরো বলেন, উক্ত কোয়ারেন্টাইন সেন্টার চালুকরণে চসিকের পক্ষ থেকে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি আমরা দিয়েছি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা