আন্তর্জাতিক

দামেস্কে মসজিদ খুলেছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ রাখার দীর্ঘ দুই মাস পর শুক্রবার জুমার নামাজের জন্য খুলে দেয়া হয় সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদ। তবে করোনাভাইরাসের কারণে মসজিদে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয় মাস্ক। নিশ্চিত করা হয় এক মিটার সামাজিক দূরত্ব।

গেল মার্চ মাসে দেশটিতে প্রথম করোনা শনাক্ত হওয়ার পরপরই লকডাউন ঘোষণা করেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দুই মাস পর আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে থাকলেও সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রেসিডেন্ট আসাদ বলেন, আক্রান্ত রোগীর সংখ্যা কম থাকা মানে এই নয় যে এটা বাড়বে না, যেকোনো সময় একটা বিপর্যয় ঘটতে পারে। সবাইকে সচেতন থাকতে হবে।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে করোনা মোকাবিলায় এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াত বন্ধ রয়েছে। এমনকি হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে বিদেশ ফেরতদের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা