খেলা

তৃতীয় ওয়ানডেতে বিশ্রামে মুশফিক!

ক্রীড়া প্রতিবেদক:

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে দেখা যাচ্ছে না মুশফিককে এটা প্রায় নিশ্চিত। কারণ, প্রধান নির্বাচক জানিয়েছেন পাকিস্তানে অনুষ্ঠেয় একমাত্র ওয়ানডেতে যাদেরকে খেলানো হবে, তারাই তৃতীয় ম্যাচে সুযোগ পাবেন। সেক্ষেত্রে পাকিস্তান সফরে যাবেন না মুশফিক।

তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করা হবে ৪ মার্চ। কিন্তু এর আগেই দল ঠিক হয়ে গেছে। তৃতীয় ওয়ানডের জন্যও একই দল ঘোষণা করা হবে। তৃতীয় দফার পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানানো মুশফিকুর রহিমও থাকবেন স্কোয়াডে। তবে ম্যাচে তাকে বিশ্রামে রাখা হবে।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, তৃতীয় ওয়ানডের স্কোয়াডে কোনো পরিবর্তন আসবে না। আগের ১৫ জনকেই স্কোয়াডে রাখা হবে।

দল ঘোষণার ব্যাপারে মিনহাজুল আবেদীন বলেছেন, 'এই ১৫ জন থেকেই দল করব, বাইরে থেকে কাউকে আনা হবে না।'

স্কোয়াড পরিবর্তন করা না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের একাদশে পরিবর্তন আসবে। এই ম্যাচে বিশ্রামে রাখা হবে মুশফিককে। প্রধান নির্বাচক জানিয়েছেন, পাকিস্তানে অনুষ্ঠেয় একমাত্র ওয়ানডেতে যাদেরকে খেলানো হবে, তারা তৃতীয় ম্যাচে সুযোগ পাবেন।

মুশফিক যেহেতু পাকিস্তান সফরে যাবেন না, এ কারণে তৃতীয় ম্যাচের একাদশে তাকে বিবেচনার বাইরে রাখা হবে। পাকিস্তান সফরে ভাবনায় নেই, এমন আরও কয়েকজনকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে। তৃতীয় ম্যাচে অভিষেক হতে পারে দুই তরুণ নাঈম শেখ ও আফিফ হোসেনের। যদিও এ ব্যাপারে কিছু জানাননি প্রধান নির্বাচক।

প্রধান নির্বাচক বলেছেন, 'নতুন কাউকে সুযোগ নয়। পাকিস্তানের বিপক্ষে যে একটা ওয়ানডে আছে, সেটা নিয়ে আমরা টিম ম্যানেজমেন্টের সাথে বসে পরিকল্পনা করেছি। জিম্বাবুয়ের সাথে সিরিজটা যদি ২-০ হয়ে যায়, তাহলে পাকিস্তানে যে দলটা খেলবে, সেই এগারোজনকে শেষ ম্যাচে খেলানোর চিন্তা ভাবনা করছি।'

মুশফিকের একাদশে থাকা না থাকার ব্যাপারে মিনহাজুল আবেদীন বলেন, 'আজ যদি সিরিজ জিতে যাই, তাহলে মুশফিক থাকবে না। কারণ আমরা চাচ্ছি যে, এপ্রিলের ৩ তারিখে পাকিস্তানে যে ওয়ানডেটা আছে, সেই ম্যাচের একাদশের সঙ্গে মিল রেখে যেন দল সাজানো যায়।'

মুশফিককে পাকিস্তান যেতে চাপ দেওয়া হচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তাছাড়া একাদশ থেকে মুশফিককে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এমন খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচক । তিনি বলেন, 'যেসব নিউজের কথা বলছেন, আমরাও দেখেছি। এটা ঠিক না। আমরা আনুষ্ঠানিকভাবে ওকে জিজ্ঞেস করেছিলাম যাবে কিনা। টিম ম্যানেজমেন্ট ও আমরা একসঙ্গে বসেছিলাম, হেড কোচও ছিলো। ও সরাসরি বলেছে যাবে না। বিসিবি সভাপতির পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা ছিল না।

আগামী এপ্রিলে তৃতীয় দফার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ৩ এপ্রিল করাচিতে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ৫ এপ্রিল করাচিতেই শুরু হবে টেস্ট।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা