খেলা

তাসকিনের বল চার আর সৌম্যর ব্যাট সাড়ে চার লাখ

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনায় গরিব-দুস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে নিজেদের সেরা দুটি স্বারক নিলামে তোলার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অন্যতম দুই সেরা ক্রিকেটার তাসকিন আহমেদ এবং সৌম্য সরকার।

২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত হ্যাট্রিক করা বলটি নিলামে তোলার ঘোষণা দেন তাসকিন আহমেদ। তারপর এখনও পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে আর কেউ এখনও হ্যাট্রিক করতে পারেনি।

অন্যদিকে সৌম্য সরকার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছর টেস্টে যে ব্যাট দিয়ে নিজের একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন, সেই ব্যাটটি নিলামে তুলবেন। ওটি ছিল টেস্টে আবার বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ৫৪ বলে টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি।

নিলামকারী প্রতিষ্ঠান 'অকশন ফর অ্যাকশন'এর মাধ্যমেই রবিবার (০৩ মে) রাতে নিলামে তোলা হয় তাসকিনের হ্যাট্রিক করা বল এবং সৌম্য সরকারের ব্যাট। রাত ১১.৫৯ পর্যন্ত সময় ছিল নিলামে অংশ নেয়ার। নিলামের সময় অকশন ফর অ্যাকশনের ফেসবুক লাইভে যোগ দিয়েছিলেন সৌম্য এবং তাসকিন দু’জনই।

সেখানেই তাসকিনের হ্যাট্রিক করা বল বিক্রি হলো ৪ লাখ টাকায় এবং সৌম্যর ব্যাট বিক্রি হলো সাড়ে চার লাখ টাকায়। জানা গেছে একটি ব্যাংক কিনে নিয়েছে এই দুটি ব্যাট এবং বল। তবে, কোন ব্যাংক সেটা প্রকাশ করা হয়নি।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা