খেলা

ডিপিএল'এর চার ক্লাব ক্রিকেটারদের পেমেন্ট দেয় নি!

ক্রীড়া প্রতিবেদক:

এবার প্রিমিয়ার লিগে ৪ টি দল তাদের কোনও ক্রিকেটারদের অগ্রিম পেমেন্ট করে নি। এমন কি খেলা চলাকালিনও কোনও টাকা দেয় নি তারা। অথচ বাইলজে ক্রিকেটারদের ২৫ থেকে ৩০ ভাগ পেমেন্ট অগ্রিম করে দেয়ার কথা বলা আছে।

ক্লাবগুলো হলো তালিকায় ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল, ওল্ডডিওএইচএস আর শাইনপুকুরের মত নামি দলও আছে। তারা এক টাকাও পেমেন্ট করেনি ক্রিকেটারদের।

এদিকে ক্লাবগুলোর এমন আচরণে যেমন ক্রিকেটাররা অর্থকষ্টে ভুগছেন। একইসাথে প্রিমিয়ার লিগের আয়োজক-ব্যবস্থাপক সংগঠন ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান কাজী ইনামও যারপরনাই হতাশ।

এ খবর শুনে ২ মে শনিবার রাতে কাজী ইনাম আহমেদ হতাশার পাশাপাশি বিস্ময় প্রকাশ করেন।

তিনি বলেন, "সিসিডিএম থেকে তো আগেই বলে দেয়া হয়েছিল, দলবদলের সময়ই অন্তত একটা পার্ট পেমেন্ট করে দিতে হবে। ৫০ ভাগ অগ্রিম দেয়া সম্ভব না হলেও অন্তত ২৫ থেকে ৩০ ভাগ পারিশ্রমিক অগ্রিম দেয়ার কথা বিশেষভাবে বলা হয়েছে। সেখানে চারটি ক্লাব যদি একদমই অগ্রিম পেমেন্ট না করে থাকে, সেটা খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত।

ক্রিকেটারদের পাওনা্ নিয়ে তিনি বলেন, আমি ওই চার ক্লাবের সাথে যোগাযোগ করে পুরো বিষয়টি ভালো করে জানবো। কারণ এটা অবশ্যই আইনের বরখেলাপ। পরিষ্কার বলা আছে, লিগ শুরুর আগে অন্তত চার থেকে তিন ভাগের একভাগ অগ্রিম পেমেন্ট করে দিতে হবে।

সেখানে কিছুই অর্থ দেয়া হবে না, ক্রিকেটারদের এটা নেহায়েত মোটেই কাম্য নয়। প্রত্যাশিতও নয়। আমরা চাইবো ক্রিকেটাররা যাতে তাদের পাওনা বুঝে পায়। তবে সেটা একটা নিয়মের মধ্য দিয়েই করতে হবে।

ক্লাবগুলোর সাথে কথা বলার পর বোর্ডকে জানাবো এবং বিসিবির প্রধান নির্বাহীর সাথে কথা বলে ওই ক্লাবগুলোকে ক্রিকেটারদের পাওনা পরিশোধের কথা জানিয়ে চিঠি দিব।"

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা