খেলা

টি-২০ বিশ্বকাপ দিয়ে ক্রিকেটে ফিরবেন ভিলিয়ার্স?

ক্রীড়া ডেস্ক: এখনো ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠেন প্রায়ই। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে জানান দেন, ফুরিয়ে যাননি তিনি।

২০১৮ সালে সবাইকে অবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এবিডি ভিলিয়ার্স। এরপর বেশ কয়েকবার গুঞ্জন ছড়িয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি।

শেষ পর্যন্ত অবশ্য সেটি হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরার কথা থাকলেও করোনার কারনে পিছিয়ে গেছে সেটি।

চলতি বছরের শেষদিকে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই বিশ্ব আসর। এই টুর্নামেন্ট দিয়ে ভিলিয়ার্সের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে এবার ইঙ্গিত দিয়েছেন খোদ দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারও।

তিনি বলেন, ‘আইপিএল খেলতে যাওয়ার আগে আমি তার সঙ্গে আড্ডা দিয়েছিলাম। আলোচনাটি এখনও খোলামেলা। এবি এমন একজন ব্যক্তি যে আইপিএলে ভালো পারফর্ম করতে চায়। নিজেকে প্রমাণ করতে চায় যে সে এখনও বিশ্ব ক্রিকেটের গুরত্বপূর্ণ একজন।’

আইপিএলের পর ডি ভিলিয়ার্সের সঙ্গে আবারও আলোচনার কথা জানিয়ে তিনি বলেন, ‘সে যেকোনো পর্যায়ে আধিপত্য বিস্তার করতে পারে। আমি তাকে বলেছিলাম যে যাও তুমি তোমার কাজ করো। আইপিএল শেষে তোমার সঙ্গে আবার কথা হবে। আমরা এখন পর্যন্ত এই পর্যায়ে রয়েছি।’

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ভারতে রয়েছেন ডি ভিলিয়ার্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে আসার আগে বাউচারের সঙ্গে দেখা করেছেন ডি ভিলিয়ার্স।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা