goodnews

টি‌ফিনের টাকা ত্রাণ তহ‌বিলে দিলো ৬ষ্ঠ শ্রেণির নন্দি

বরিশাল প্রতিনিধি:

বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের জন্য নিজের টি‌ফিনের জমানো টাকা দান করলো ব‌রিশাল জিলা স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নবনীল নন্দি।

৩ মে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব‌রিশাল ডিসির কার্যালয়ের সম্মেলন কক্ষে মায়ের সঙ্গে উপ‌স্থিত হয়ে জমানো অর্থসহ মা‌টির ব্যাংক ডিসির হাতে তুলে দেয় ন‌ন্দি।

পরে সেখানেই ব্যাংকটি ভাঙা হয় এবং তাতে এক হাজার ৯৪৭ টাকা পাওয়া যায়।

নন্দি জানায়, গণমাধ্যমে করোনার বর্তমান পরিস্থিতিতে দিনমজুর মানুষদের দুঃখ-দুর্দশা দেখে সে এবং তাদের জন্য কিছু করার ইচ্ছা জাগে তার। সে জন্য তার জমানো টিফিনের টাকা অসহায় মানুষদের সহায়তায় কাজে লাগাতে চায় এবং বিষয়টি তার মাকে জানায়। পরে মা তাকে নিয়ে ডিসির কাছে আসে।

শিশুটির মা শিউলিু দাস জানান, স্কু‌লে যাতায়ত ও টিফিন বাবদ ১শ’ টাকা দৈ‌নিক দেয়া হতো। সেখান থেকে বেশ কয়েক মাসের জমানো টাকা ডিসির ত্রাণ তহ‌বিলে দান করে নবনীল।

নবনীলের মা ‌শিউলিা দাস ব‌রিশাল সদর উপজেলার রায়পাশা করাপু‌র ইউপির স্বাস্থ্য সহকা‌রী হিসেবে কর্মরত। তার বাবা আশীষ কুমার ন‌ন্দি ঢাকায় এক‌টি প্রাইভেট ফার্মে চাকরি করেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা