goodnews

এক বুড়ো বীরের গল্প ও তার মানবিকতা

দেবাশীষ দাস, লন্ডন

লন্ডনের অদূরে , বেডফোর্ডশায়ার কাউন্টির এক প্রত্যন্ত গ্রামে এক বুড়ো থাকেন , নাম টম মোরে । শতবর্ষী বুড়ো , জন্ম ১৯২০ সালে । এবারই তাঁর একশ বছর পুর্ণ হবে , এ ৩০ এপ্রিলে । চার চাকার ট্রলিতে ভর দিয়ে হাঁটেন , অন্যের সাহায্য নিয়ে । কষ্ট হয় , তাও মনের জোরে হাঁটেন । বড়জোর দশ - পনেরো কদম হাঁটতে পারেন ।

ক্যান্সার আক্রান্ত শরীরটা এখন আর চলতে চায় না , উপরন্তু ভাঙ্গা হিপ নিয়ে হাঁটা বড্ড কষ্টের । বয়সের ভারে নুইয়ে গেছে শরীর , কিন্তু মনে তাঁর অসীম সাহস । থাকবেই বা না কেন ? টম যে সম্মুখ সমর যোদ্ধা । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত আর তৎকালীন বার্মায় ( বর্তমান মায়ানমার ) ব্রিটিশ সেনা দলের দায়িত্বরত অফিসার ছিলেন , তরুণ ক্যাপ্টেন , কিন্তু পড়াশোনা করেছিলেন ইঞ্জিনিয়ারিং । পিতৃভূমিকে সেবা করার মহান ব্রত নিয়ে ব্রিটিশ সেনা দলে যোগ দেন সেই ১৯৪১ সালে , তখন তিনি মাত্র ২১ বছরের টগবগে এক যুবক ।

দ্বিতীয় মহাযুদ্ধে নাৎসিদের সমর্থনকারী হানাদার জাপান সেনার সাথে সম্মুখ সমরে যুদ্ধ করেছেন পশ্চিম বার্মা আর সুমাত্রায় ।

সহধর্মিণী পামেলা বুড়োকে ছেড়ে অনন্ত পথে যাত্রা করেছেন সে প্রায় বছর চৌদ্দ আগে । টমের একলা জীবনে সংগ দিতে তাঁর কন্যা হান্না , স্বামী আর দু ‘ সন্তানসহ বুড়োর সাথে থাকেন । নাতি - নাতনীকে নিয়ে টমের শতবর্ষী জীবনের এ পড়ন্ত সময়গুলো ভালোই কেটে যায় ।
কিন্তু এ বুড়ো এক আশ্চর্য মানুষ । সারাক্ষণ পিতৃভূমিকে আর মানুষকে সেবা করার কথাই ভাবেন ; তাঁর ধ্যান জ্ঞান পুরোটাই দেশের সেবা , মানুষের ভালো করার ভাবনায় নিবেদিত ।

করোনা মহামারীর করালগ্রাসে পুরো পৃথিবী এখন বিধ্বস্ত , পুরো মানবকুল বিপন্ন । টিভি তে মানবিক এ বিপর্যয় দেখতে দেখতে বুড়োর মন বিষাদে ছেয়ে যায় । অনেকটা সময়ই তো পৃথিবীতে কাটিয়েছেন , কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এতো ভয়ঙ্কর মানবিক বিপর্যয় টম আর দেখেননি । নিজের ক্যান্সারের চিকিৎসা চলছে , অসুস্থ এ শরীরে মন ভালো রাখা এমনিতেও দুরহ , উপরন্তু বিশ্ব মানবের এ বিপর্যয় দেখে বুড়ো ভেঙ্গে পড়লেন ।

নিজ বাড়ি ১০০ বার পরিক্রমণ শেষে টম মোরে

কিন্তু এ বুড়ো তো অন্য প্রকৃতির । নিজের এ বিধ্বস্ত , নুইয়ে পড়া শরীর নিয়ে ভীষণ এক পণ করে বসলেন । সিদ্ধান্ত নিলেন বিশ্বমানবতার এ বিপর্যয়ে মানবিক কিছু করার । কন্যা হান্না কে ডেকে বললেন , আমি চাঁদা তুলবো , ব্রিটিশ স্বাস্থ্য বিভাগকে দান করবো , তুমি আমাকে চাঁদা তোলার একটা লিংক করে দাও , আমি মানুষকে আহবান জানাবো আমাকে চাঁদা দেয়ার , লকডাউন চলছে , এখন তো আর প্রতিবেশী বা অন্যদের বাসায় ডাকতে পারবো না , ওই লিংক দিয়ে মানুষ আমায় চাঁদা দেবে । বুড়ো এক হাজার পাউন্ড ( বাংলাদেশের প্রায় এক লক্ষ টাকা ) চাঁদা তোলার এক ভীষণ লক্ষ্য নিলেন ।

কন্যা হান্না একটু চিন্তিত , বলল , মানুষ তোমায় চাঁদা দেবে কেন ? এখন সবারই দারুণ সময় , এ গ্রহণকালে তুমি চাইলেই চাঁদা পাবে না । বুড়ো খানিকটা মাথা নেড়ে বললেন , না রে মা , আমি এমনিতেই মানুষের কাছে চাঁদা চাইবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ক্যান্সার আক্রান্ত , নুইয়ে পড়া , এ শতবর্ষী শরীর নিয়ে ১০০ বার আমাদের বাড়িকে পরিক্রম করবো ; তুমি প্রেসকে খবর দাও , ওরা আমার এ উদ্যোগকে কাভার করবে ।

কন্যা হান্না উৎকণ্ঠিত হয়ে পড়লো , বলল , বাবা তুমি অন্যের সাহায্য ছাড়া দশ কদম হাঁটতে পারো না , আমাদের বাড়ি এক একবার পরিক্রমা করতে তোমাকে পঁচিশ মিটার হাঁটতে হবে , আর ১০০ বার পরিক্রমা করতে তোমাকে সর্বসাকুল্যে ২৫০০ মিটার বা আড়াই কিলোমিটার হাঁটতে হবে !!

কিন্তু বুড়ো তাঁর সিদ্ধান্তে অটল । প্রেসকে বলা হলো তাঁর এ সিদ্ধান্তের কথা , সাধারণকে অনুরোধ করা হলো তাঁর এ মহান উদ্যোগকে সাহায্য করার , চাঁদা দেয়ার । ৬ই এপ্রিল শুরু হলো মানবতার জন্যে এক নুইয়ে পড়া শতবর্ষী বীরের হাঁটা , গতকাল ১৭ই এপ্রিল সকাল পর্যন্ত সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখলো , শতবর্ষী এ মহান পুরুষ শুধুমাত্র তাঁর মানসিক শক্তি দিয়ে ১০০ পরিক্রমা শেষ করেছে।

আর মানুষ এ মহতী উদ্যোগে সানন্দচিত্তে প্রায় ১৮ মিলিয়ন পাউন্ড ( বাংলাদেশী টাকায় দু’ শ কোটি টাকা ) দান করেছেন , যে অর্থ করোনা মহাযুদ্ধে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্যে ব্যয় করা হবে ।

এক মানবিক উদ্যোগে এ অভূতপূর্ব সাড়ায় টম নিজেই বিস্মিত । এ মৃত্যুপথযাত্রী বুড়ো দেখলো ; পৃথিবীতে এখনো ভালোবাসা , প্রেম , মানবতা বেঁচে আছে । এ বুড়ো বীর হয়তো পরম স্বস্তিতে অনন্ত পথে যাত্রা করবে , ভাববে ; তাঁর সন্তান নাতি , নাতনীদের সে এক মানবিক আর প্রেমময় পৃথিবীতে রেখে যাচ্ছে !! ছবি সূত্র: ইভিনিং স্ট্যান্ডার্ড ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা