goodnews

নগরীকে ডেঙ্গু মুক্ত রাখতে আর. টু. পি’এর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:

স্বেচ্ছাসেবী ও গবেষণা ধর্মী প্রতিষ্ঠান রাইট টু পিস (আর. টু. পি.)’এর উদ্যোগে সম্প্রতি ঢাকার হাজারীবাগের বউ বাজারস্থ বালুর মাঠে ছিন্নমূল জনগোষ্ঠীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। “ডেঙ্গু মুক্ত ঢাকা চাই” স্লোগানের মধ্য দিয়ে গত ৪ মার্চ (বুধবার) ৫৫ নং ওয়ার্ড এলাকা স্থানীয়দের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

বাংলাদেশের সম্ভাবনাময় তরুণ জনগোষ্ঠীকে একত্রিত করে সমাজ সচেতনতামূলক এবং উন্নয়নধর্মী বিভিন্ন কার্যক্রম দেশব্যাপী পরিচালনা করার লক্ষ্যে আর. টু. পি.’র যাত্রা। এরই মধ্যে সংগঠনটি বেশ কিছু জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে প্রশংসিতও হয়েছে। ঢাকাকে ডেঙ্গু মুক্ত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি এর আগে বিভিন্ন প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল থেকে তথ্য সংগ্রহ করে নগরীর ডেঙ্গু প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, গত বছরের ডেঙ্গুর ভয়াবহতা ও প্রকোপ বৃদ্ধির কারণে এ বছরের শুরুতেই এ সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম তারা শুরু করেছে। যাতে আগাম সচেতনতার মাধ্যমে এ রোগের প্রাদুর্ভাব কমানো সম্ভব হয়।

অনুষ্ঠানে ডেঙ্গু সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন আর. টু. পি.’র স্বেচ্ছাসেবক রাবেয়া আক্তার সাথী, রুহি রুসাবা জাহওয়া জাহান, এবং খাদিজা আক্তার। অনুষ্ঠানে দুঃস্থদের মাঝে কাপড় বিতরণও করা হয়।

এসময় আর.টু.পি.’র ইভেন্ট কো-অর্ডিনেটর মোঃ সানি কুদরাত সাকি, এস এম মঞ্জুরুল মোরশেদ মুন, কাজী নিশাত আনজুম, আজদিকা আফসানা, আফনান হোসেন, জারিফ, রায়হান, সানজিদ, শাকিলা, ইপ্তি, আমান, সিয়াম, করোবী, নাবিলা এবং নিশা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে ঢাকাসহ পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানে এ ধরনের কার্যক্রমের আয়োজন করা হবে বলে আর.টু.পি.’র পক্ষ থেকে জানানো হয়।

সাননিউজ/২০২০

Copyright © Sunnews24x7

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা