শিক্ষা

ছুটি শেষে দুই সপ্তাহের মধ্যে এসএসসির ফল

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ঘোষিত সরকারি ছুটি শেষে অফিস খোলার দুই সপ্তাহের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) শিক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

এসময় সচিব বলেন, অফিস খোলার দুই সপ্তাহের মধ্যে এসএসসির ফল ঘোষণা করা হবে। বোর্ডগুলো প্রস্তুতি নিচ্ছে, ছুটি শেষে অফিস খোলার পরপরই তারা বাকি কাজ শেষ করবে।

চলতি বছরের ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়।

উল্লেখ্য, সাধারণত পরীক্ষা শেষ হওয়ায় ৬০ দিনের মধ্যে ফল ঘোষণা করা হয়। তবে এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ফলাফল প্রকাশের কাজে বাধা সৃষ্টি হয়। গণপরিবহন বন্ধ থাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে উত্তরপত্র মূল্যায়ন করে যাবতীয় কাগজপত্র বোর্ডে পৌঁছাতে পারছেন না শিক্ষকরা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা