শিক্ষা

অনলাইনে পরীক্ষা-ভর্তি না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা গ্রহণ, খাতা মূল্যায়ন ও শিক্ষার্থী ভর্তি না করতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

১০ এপ্রিল শুক্রবার ইউজিসি থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সময় বাংলাদেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা, মূল্যায়ন ও শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এরইমধ্যে ছড়িয়ে পড়েছে। দেশের সব শ্রেণি ও পেশার জনগণকে হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি সরকার কর্তৃক বাধ্যতামূলক করা হয়েছে। ঢাকার সঙ্গে বিভাগীয় ও জেলা পর্যায়ের সব ধরনের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব শ্রেণির ক্লাস ও পরীক্ষা গ্রহণ এবং মূল্যায়নসহ সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশে করোনার ভয়াবহতা ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। তাই ইউজিসি মনে করে, উদ্ভূত পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে পরীক্ষা গ্রহণ ও সামার সেমিস্টারে ভর্তি কার্যক্রম চালু রাখার মতো কোনো অনুকূল পরিবেশ নেই।

এ পরিস্থিতিতে বিপুলসংখ্যক শিক্ষার্থীর নিরাপত্তা ও স্বাস্থ্যগত বিষয়ে কমিশন ও সরকার গভীরভাবে উদ্বিগ্ন। উদ্ভূত পরিস্থিতির উন্নতি হলে মঞ্জুরি কমিশন এ বিষয়ে পরবর্তী পরামর্শ বা নির্দেশনা বিশ্ববিদ্যালয়ে পাঠাবে।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন ও অনুসরণ করার জন্য উচ্চশিক্ষা পরিবারের সবাইকে অনুরোধ জানিয়েছে ইউজিসি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা