আন্তর্জাতিক

চীনা প্রেসিডেন্টের সমালোচনা করায় একজন গ্রেফতার 

আন্তর্জাতিক:

প্রাণঘাতী করোনাভাইরাসের মোকাবিলা নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সমালোচনা করায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শু ঝিয়ংক নামের এই ব্যক্তি একজন দুর্নীতিবিরোধী অ্যাক্টিভিস্ট।

মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।

দেশটির জনপ্রিয় এই অ্যাক্টিভিস্ট কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট শি জিন পিংয়ের কঠোর সমালোচনা করে যাচ্ছিলেন। এরপরই দেশটির পুলিশ থাকে গ্রেফতার করে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, দুর্নীতিবিরোধী অ্যাক্টিভিস্ট শু ঝিয়ংকে গত শনিবার গ্রেফতার করা হয়। তিনি গত ডিসেম্বর থেকে গ্রেফতার আতংকে লুকিয়ে বেরাচ্ছিলেন।

এর আগে দেশটিতে করোনাভাইরাস সম্পর্কে গুজব ছড়ানোর অভিযোগে প্রথম সতর্ককারী চিকিৎসককেও চীনা সরকার আটক করেছিল। পরবর্তীতে এই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

এদিকে নতুন করে করোনাভাইরাসে চীনে সোমবার আরও ৯৮ জনের মৃত্যু হয়। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৮ শ ৬৮ জনে দাঁড়ালো। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা প্রায় ৭২ হাজার ছাড়িয়েছে।

এরইমধ্যে চীনের বাইরে প্রায় ৩০টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে তাইওয়ান, ফ্রান্স, হংকং, ফিলিপাইন এবং জাপানে পাঁচ জন মারা গেছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা