আন্তর্জাতিক
করোনা ভাইরাস

জাপানী প্রমোদ তরী থেকে সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের

করোনা ভাইরাস আতঙ্কে জাপানী প্রমোদ তরী ডায়মন্ড প্রিন্সেস-এ আটকে পাড় মার্কিন নাগরিকদের সরিয়ে নেয়া হয়েছে। আজ (১৭ ফেব্রুয়ারি) ভোরে দুটি বিমানে করে তাদের সরিয়ে নেয়া হয়।

সংবাদ সংস্থা কয়োডো জানায়, সোমবার প্রথম প্রহরে টোকিয়োর হানেদা বিমানবন্দর থেকে বিমান দুইটি রওনা হয়। করোনা ভাইরাস আতঙ্কে জাপানের ইয়োকোহামা বন্দরের কাছে আটকে পড়েছে ক্রুজ শিপ ডায়মন্ড প্রিন্সেস। জাহাজটিতে যাত্রী ও ক্রু ছিলো ৩৭০০। বিশাল আকৃতির ওই প্রমোদ তরীতে মার্কিন নাগরিক ছিলেন প্রায় ৪০০ জন।

এই প্রমোদ তরীতে নতুন করে ৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জাহাজটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৫ জনে। মূলত এ করণেই জাহাজ থেকে কাউকে নামতে দেয়নি জাপানী কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের নাগরিকরা জাহাজ ছাড়লেও বাকিরা রয়েছে আতঙ্কে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে অনেকে আকুতি যানাচ্ছেন সেখান থেকে বাড়ি ফেরার।

গত ৩ ফেব্রুয়ারি জাপানের ইয়োকোহামায় ক্রুজ শিপটি এসে পৌঁছানোর পর দু’সপ্তাহ ধরে প্রমোদ তরীটিকে আলাদা করে রাখা হয়েছে। এর আগে গত মাসে এ জাহাজের এক যাত্রীর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর তাকে হংকংয়ে নামিয়ে দেয়া হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা