টেকলাইফ
করোনা প্রতিরোধ

চিকিৎসকের সহযোগি রোবট!

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব করোনা আতঙ্কের এই সময়ে নিরাপদে চিকিৎসা দিতে পারে রোবট। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের কয়েকজন তরুণ প্রকৌশলী।

৩১ মার্চ মঙ্গলবার তারা দাবি করেন, স্বল্প ব্যয়ে তৈরি করা 'সেবক' নামের রোবট কভিড-১৯ রোগীদের চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকদের সহযোগিতা করতে সক্ষম।

গবেষক দলের নেতৃত্বে থাকা বেসরকারি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক মেহেদী হাসান বলেন, আমাদের তৈরি করা এই রোবট চিকিৎসক এবং অন্যদের দূরে রেখেই কভিড-১৯ রোগীদের চিকিৎসায় ছয়টি জরুরি সেবা দিতে সক্ষম।

তিনি জানান, কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় চীনাদের মডেল অনুসরণ করে এ রোবট তৈরি করা হয়েছে। তাদের তৈরি করা একটি ভিডিওতে দেখা যায়, সংশ্নিষ্ট সবাইকে নিরাপদ দূরত্বে রেখে রোবটটি সেবা দিচ্ছে।

বাসসের এক প্রতিবেদনে বলা হয়, প্রভাষক মেহেদী হাসান তার অনুষদের একজন সহকর্মী ও দুই শিক্ষার্থীকে নিয়ে এই রোবট তৈরি করেছেন। এ রোবটের দাম ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, একজন চিকিৎসক একটি কন্ট্রোল স্টেশনে থেকেই এ রোবটের সাহায্যে কোয়ারেন্টাইন সেন্টার এবং হাসপাতালে থাকা বেশ কয়েকজন রোগীকে সেবা দিতে পারবেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা