টেকলাইফ

এবার বন্ধ হল রাইড শেয়ারিং সেবা

নিজস্ব প্রতিবেদক:

নৌ, বিমান, ট্রেন ও গণ-পরিবহণের পর এবার বন্ধ হলো সব ধরণের রাইড শেয়ারিং সেবা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র (বিআরটিএ) নির্দেশনা মোতাবেক ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের রাইড শেয়ারিং সেবা বন্ধ থাকবে।

বিআরটিএ’র এই নির্দেশনার বরাত দিয়ে ২৫ মার্চ সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন দেশের অন্যতম শীর্ষ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান ‘পাঠাও’র প্রধান বিপণন ও জনসংযোগ কর্মকর্তা সৈয়দা নাবিলা মাহবুব।

তবে খাবার সরবরাহ সেবা বা ফুড ডেলিভারি সার্ভিস এই নির্দেশনার আওতামুক্ত থাকায় খাবার সরবরাহ সেবা চালিয়ে যেতে পারবে রাইড শেয়ারিং সেবা ভিত্তিক প্রতিষ্ঠানগুলো।

এ ব্যাপারে নাবিলা মাহবুব বলেন, বিআরটিএ ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের রাইড শেয়ারিং সেবা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। আমরাও কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের ফুড ডেলিভারি সার্ভিস চালু থাকবে।

সৈয়দা নাবিলা মাহবুব আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে সবারই নিজ নিজ অবস্থানে বা বাসায় থাকার বিকল্প নেই। রাইড শেয়ারিং সেবা নেওয়ার অর্থ হচ্ছে, মানুষ বাসায় অবস্থানের বদলে ট্রাভেল করা। এই বিবেচনা থেকেই হয়তো কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এরিমধ্যে তাদের নির্দেশনা পেয়েছি। আমরাও চাই, সবাই যেন এ সময় বাসায় নিরাপদে থাকে।

রাইড শেয়ারিং সেবা দিয়ে যাত্রা শুরু করলেও দেশের বেশিরভাগ প্ল্যাটফর্ম পরবর্তীতে ফুড ডেলিভারি সেবাও চালু করে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে পাঠাও ফুডস, সহজ ফুডস, উবার ইটস ইত্যাদি উল্লেখযোগ্য।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা