টেকলাইফ

ভেন্টিলেটর তৈরী করবে দেশীয় ৯ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় আয়ারল্যান্ড ভিত্তিক মেডিক্যাল প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেডট্রনিকের (Medtronic) কারিগরী সহযোগিতায় স্থানীয়ভাবে ভেন্টিলেটর মেশিন উৎপাদন করতে যাচ্ছে বাংলাদেশ।

৩১ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নিজ বাসভবন থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান তিনি।

পলক বলেন, মেডট্রোনিক পিবি ৫৬০ ভেন্টিলেটর তৈরির জন্য প্যাটার্ন, সোর্স কোড, ডিজাইন, হার্ডওয়ার, সফটওয়্যার সবই দিচ্ছে আমাদের। প্রতিষ্ঠানটির সঙ্গে কথা হয়েছে, প্রাথমিক পর্যায়ে ভেন্টিলেটর উৎপাদন করতে বাংলাদেশের কী কী প্রযুক্তি প্রয়োজন তা নিয়ে ইতোমধ্যেই আদান-প্রদান হয়েছে। পরবর্তীতে স্থানীয় উদ্ভাবক ও উৎপাদনকারীদের ভেন্টিলেটর তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হবে।

এ প্রসঙ্গে পলক জানান, এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে, তারা সম্মতি দিয়েছে। তবে কবে, কখন নাগাদ ভেন্টিলেটর উৎপাদন শুরু হবে তা এখনও বলা যাচ্ছে না। স্থানীয়ভাবে উৎপাদনে প্রাথমিক পর্যায়ে যারা সম্মিলিতভাবে কাজ করবে তাদের মধ্যে ওয়ালটন, মাই ওয়ান, মিনিস্টার, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), স্টার্টআপ বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, ইনোভেটিভ ডিজাইন অ্যান্ড এন্টারপ্রিমিয়াম একাডেমি (আইডিইএ) ও আই ল্যাব ইনোভেশন নামের ৯টি প্রতিষ্ঠান রয়েছে।

তবে ওয়ালটন বাংলাদেশ তাদের নিজস্ব অর্থায়নে ভেন্টিলেটর উৎপাদন করবে।

পলক বলেন, ভেন্টিলেটর উৎপাদনের পর উৎপাদনকারী প্রতিষ্ঠান নির্ধারণ করবে, তারা ব্যবসায়িক উদ্দেশ্যে সেগুলো বাজারজাত করবে কিনা। আমরা শুধু গাইডলাইন দিয়ে যাবো।

ভার্চুয়াল এ সংবাদ সম্মেলনে আইসিটি মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা, ওয়ালটন, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), আই ল্যাব ইনোভেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও যুক্ত ছিলেন।

এর আগে ২৯ মার্চ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, দেশের সরকারি হাসপাতালগুলোতে ৫০০ ভেন্টিলেটর মেশিন আছে। আরো সাড়ে ৩০০ ভেন্টিলেটর আমদানীর প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া প্রাইভেট সেক্টরে ৭০০ ভেন্টিলেটর মেশিনন প্রস্তুত আছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা