টেকলাইফ

সাবধান, স্মার্ট ফোনে করোনাভাইরাস বেঁচে থাকে ৪ দিন!

টেকলাইফ ডেস্ক:

বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর স্মার্টফোন ব্যবহারে অনেকেই সতর্ক হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, করোনা ভাইরাস স্মার্টফোনে কতক্ষণ বেঁচে থাকতে পারে?

সম্প্রতি এক রিপোর্টে এই প্রশ্নের উত্তর মিলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় জানা গিয়েছে, ২০০৩ সালের সার্স ভাইরাস কাঁচের উপর প্রায় ৯৬ ঘণ্টা অর্থাৎ চারদিন বেঁচে থাকতে পারে। এছাড়াও শক্ত প্লাস্টিকে প্রায় ৭২ ঘণ্টার মতো বেঁচে থাকতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ তাদের গবেষণায় পেয়েছে, বর্তমানের করোনা ভাইরাস (SARS-CoV-2) স্টিল ও শক্ত প্লাস্টিকের মতো জিনিসে প্রায় ৭২ ঘণ্টা তথা তিন দিন বেঁচে থাকতে সক্ষম।

সমীক্ষায় আরও জানানো হয়েছে, কাঠের উপরে প্রায় ২৪ ঘণ্টা বেঁচে থাকতে পারে এই ভাইরাস। যদিও তামার উপরে মাত্র ৪ ঘণ্টা বেঁচে থেকেছে প্রাণঘাতী করোনাভাইরাস।

২০০৩ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা ও সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের সমীক্ষা থেকে জানা যাচ্ছে, কাঁচের উপরে প্রায় ৯৬ ঘণ্টা তথা চারদিন বেঁচে থাকতে পারে করোনাভাইরাস।

আর স্মার্টফোনের সামনে তো কাঁচ থাকে। আবার বেশিরভাগ স্মার্ট ফোনের পিছন কাঁচ অথবা প্লাস্টিক দিয়ে তৈরি। তবে শুধু স্মার্ট ফোন নয়, ট্যাবলেট, স্মার্টওয়াচের মতো গ্যাজেট থেকেও এই ভাইরাস সংক্রমণের সম্ভাবনা রয়েছে।

তাই নিয়মিত স্মার্টফোন জীবাণুমুক্ত করা প্রয়োজন। যে কোন অ্যালকোহল বেইসড ওয়াইপ ও মাইক্রো ফাইবার কাপড় দিয়ে স্মার্টফোন পরিষ্কার করা যাবে।

তবে ৭০ শতাংশের বেশি ঘনত্বের অ্যালকোহল দিয়ে স্মার্টফোন পরিষ্কার করবেন না। এর ফলে স্মার্টফোন ডিসপ্লের উপরের বিশেষ কোটিং নষ্ট হয়ে যেতে পারে। সূত্র: এনডিটিভি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা