সারাদেশ

চাল চুরির জেরে পল্টু চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি:

জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

১৫ এপ্রিল বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার কর্তৃক প্রদত্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অথবা ভিজিডির চাল অথবা জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের চাল বিতরণ না করে আত্মসাৎ করার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে।

আর এজন্য আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো। এই কারেণে কেন আপনাকে চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না, তার জবাবপত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ত্রাণ বিতরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন। এছাড়া এ বিষয়ে মন্ত্রণালয় থেকে অফিস আদেশও জারি করা হয়।

গত ৪ এপ্রিল শনিবার বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউপিতে জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পল্টুকে জেলহাজতে পাঠানো হয়।

পল্টুর বিরুদ্ধে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউপির কার্ডধারী ৫৫০ জন জেলের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৪৪ টন চালের ২৭ টন বিতরণ না করে আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলা ও পরে তাকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা