বাণিজ্য

চালের বাজার অস্থির, লাগামহীন ভোজ্যতেল

নিজস্ব প্রতিবেদক : দেশে বাজারের লাগাম টেনে ধরতে সরকারি পর্যায়ে সাড়ে ৪ লাখ টন এবং বেসরকারি পর্যায়ে ১০ লাখ ১৮ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এ লক্ষ্যে সরকারি পর্যায়ে ফেব্রুয়ারির মধ্যেই এসব চাল দেশে প্রবেশ করার কথা ছিল। কিন্তু নানা সমস্যার কারণে দুই মাসে মাত্র ৬ ভাগের একভাগ চাল আমদানি হয়েছে।

শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চিকন চালের দাম কেজিতে ১-২ টাকা কমেছে। এতদিন মিনিকেট চাল কেজিপ্রতি ৬৩-৬৫ টাকা দামেবিক্রি হলেও এখন তা বাজার ও মানভেদে ৬২-৬৩ টাকায় মিলছে। ব্যবসায়ীরা বলেছেন, দুই মাস পরে বাজারে বোরো চাল আসবে। তাই চালকল মালিকরা দ্রুত পুরনো চাল ছেড়ে দিতে চাইছেন। এছাড়া আগের মতোই কেজিপ্রতি ৫০-৫৪ টাকা দামে ভালো মানের মোটা চাল বিক্রি হচ্ছে।

আমদানির ঋণপত্র (এলসি) খুলতে ব্যর্থ হওয়ায় ইতিমধ্যে আড়াই লাখ টন আমদানির অনুমোদন বাতিল করেছে খাদ্য মন্ত্রণালয়। আশানুরূপ আমদানি না হওয়ায় বাজারে চালের দামে তেমন কোনও প্রভাব পড়েনি। আমদানি প্রক্রিয়া ব্যর্থ হওয়া ও চালকল মালিকরা সরকারকে চাল না দেওয়ায় সরকারের গুদামেও মজুদ পরিস্থিতির উন্নতি হয়নি।

এদিকে আগের মতোই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। তবে সবজি ও মাছের বাজারে কিছুটা স্বস্তি রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সমুদ্রপথে জাহাজ সংকট এবং সড়কপথে তীব্র যানজট থাকায় ভারত থেকে চাল আমদানি আশানুরুপ হচ্ছে না। এছাড়া ভারতের বাজারে চালের দাম বেশি থাকায় আমদানিকারকরাও সময়ক্ষেপণ করছেন। তারা হয়তো চাইছেন আরেকটু শুল্ক কমিয়ে নিতে।’

কিন্তু শুল্ক কমিয়ে দিলে ভারতের রফতানিকারকরা চালের দাম আরও বাড়িয়ে দিতে পারে এমন আশঙ্কাও রয়েছে। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তাছাড়া আগেই তো সাড়ে ৬২ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ শুল্ক করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের গত ২২ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী ২ লাখ ৪৮ হাজার টন চাল আমদানি হয়েছে। এরমধ্যে সরকারি পর্যায়ে আমদানি হয়েছে ৮৩ হাজার টন এবং বেসরকরি পর্যায়ে আমদানি হয়েছে ১ লাখ ৬৬ হাজার টন।

অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৩ লাখ টন চাল আমদানি হতে পারে। পুরো তথ্য পেলে সঠিক হিসাব জানা যাবে। ছাড়া মন্ত্রণালয়ের একই দিনের তথ্য অনুযায়ী সরকারি গুদামে ৬ লাখ ৫৬ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এরমধ্যে ৫ লাখ ৪৩ হাজার টন চাল এবং ১ লাখ ১৩ হাজার টন গম রয়েছে।

সবজির বাজারে এখনও স্বস্তি রয়েছে। ২০ টাকা কেজি দামেই মিলছে টমেটো, শিম, শালগম, মুলার মতো শীতকালীন সবজি। তবে যেগুলোর মান একটু ভালো সেগুলো সর্বোচ্চ ৩০ টাকা দাম নিচ্ছেন বিক্রেতারা। এছাড়া মান ও আকারভেদে প্রতিটি ফুলকপি ও বাধাকপিও পাওয়া যাচ্ছে ২০-৩০ টাকা দামে।

প্রতিকেজি কাঁচামরিচের জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে ৬০ টাকা। তবে খুচরায় কিনতে গেলে দাম একটু বেশি পড়ছে। কেজিপ্রতি ভালো মানের বেগুন মিলছে ৩০-৩৫ টাকা দামে। করলার কেজিও ৩৫-৪০ টাকা। সব ধরনের শীতকালীন শাকের আঁটি মিলছে ১০-১৫ টাকা দামে।

বাজারে কেজিপ্রতি ২০ টাকা দামে আলু, ৩৫ টাকা দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সরকারের বিপণন সংস্থা টিসিবির ট্রাকে ১৫ টাকা কেজি দামেই মিলছে পেঁয়াজ। ওইসব ট্রাকে ৯০ টাকা লিটার দামে সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দামে মসুর ডাল এবং ৫০ টাকা কেজি দামে চিনি পাওয়া যাচ্ছে। খুচরা বাজারে ১৩০ টাকা কেজিতে চায়না রসুন বিক্রি হচ্ছে।

বাজারে মাছের দামও কিছুটা কম। বাজারভেদে প্রতিকেজি ছোট আকারের রুই-কাতলা ১৮০-২২০ টাকা দামে বিক্রি হচ্ছে। বড় আকারের রুই-কাতলার কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা। হাইব্রিড কইয়ের কেজি বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা দামে। এছাড়া কেজিপ্রতি হাইব্রিড পাবদা ৩৫০-৪০০, দেশি পাবদা ৬০০-৮০০, ট্যাংরা ৪০০-৫০০, তেলাপিয়া ১৪০-১৬০, পাঙাশ ১৪০ ও শিং ৫০০-৬০০ টাকা দামে বিক্রি হচ্ছে।

বাজারে কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লারসহ সব ধরনের মুরগি। বাজারভেদে কেজিপ্রতি ব্রয়লার মুরগি ১৩৫-১৪০ টাকা, লাল মুরগি (লেয়ার) ২২০-২৩০ টাকা, সোনালি মুরগি (পাকিস্তানি) ৩০০ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে এখনও স্বস্তায় মিলছে ডিম। ডজনপ্রতি দাম পড়ছে ৯০ টাকা। গরুর মাংসের কেজি ৫৫০-৬০০ টাকা এবং খাসির মাংস ৭৫০-৮০০ টাকা দামে বিক্রি হচ্ছে।

সান নিউজ/এসএ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা